Home Bibles ১ ইতিহাস 14:15 · বাংলা বাইবেল
১ ইতিহাস 14:15 · বাংলা বাইবেল

সেই সকল বাকা বৃক্ষের শিখরে সৈন্যগমনের মত শব্দ শুনিলে তুমি যুদ্ধে অগ্রসর হইবে, কেননা ঈশ্বর পলেষ্টীয়দের সৈন্যদলকে আঘাত করিবার জন্য তোমার সম্মুখে অগ্রসর হইয়াছেন।

Cross references

লেবীয় 26:36

আর তোমাদের মধ্যে যাহারা অবশিষ্ট থাকিবে, আমি শত্রুদেশে তাহাদের হৃদয়ে বিষণ্ণতা প্রেরণ করিব, এবং চালিত পত্রের শব্দ তাহাদিগকে তাড়াইয়া লইয়া যাইবে; লোকে যেমন খড়েগর মুখ হইতে পলায়, তাহারা তদ্রূপ পলাইবে, এবং কেহ না তাড়াইলেও পতিত হইবে।

দ্বিতীয় বিবরণ 20:4

কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের নিস্তারার্থে তোমাদের পক্ষে তোমাদের শত্রুগণের সহিত যুদ্ধ করিতে তোমাদের সঙ্গে সঙ্গে যাইতেছেন।

বিচারকগণ 4:14

তখন দবোরা বারককে কহিলেন, উঠ, কেননা অদ্যই সদাপ্রভু তোমার হস্তে সীষরাকে সমর্পণ করিয়াছেন; সদাপ্রভু কি তোমার অগ্রে অগ্রে যান নাই? তখন বারক ও তাঁহার অনুগামী দশ সহস্র লোক তাবোর পর্ব্বত হইতে নামিলেন।

বিচারকগণ 7:9

আর সেই রাত্রিতে সদাপ্রভু তাঁহাকে কহিলেন, উঠ, তুমি নামিয়া শিবিরের মধ্যে যাও; কেননা আমি তোমার হস্তে তাহা সমর্পণ করিয়াছি।

বিচারকগণ 7:15

তখন গিদিয়োন ঐ স্বপ্নের কথা ও তাহার অর্থ শুনিয়া প্রণিপাত করিলেন; পরে ইস্রায়েলের শিবিরে ফিরিয়া আসিয়া কহিলেন, উঠ, কেননা সদাপ্রভু তোমাদের হস্তে মিদিয়নের শিবির সমর্পণ করিয়াছেন।

১ শমূয়েল 14:9

যদি তাহারা আমাদিগকে এই কথা বলে, থাক, আমরা তোমাদের নিকটে আসিব, তবে আমরা আপনাদের স্থানে দাঁড়াইয়া থাকিব, তাহাদের কাছে উঠিয়া যাইব না।

২ রাজাবলি 7:6

কেননা প্রভু অরামীয়দের সৈন্যদলকে রথের শব্দ ও অশ্বের শব্দ, বৃহৎ সৈন্যদলের শব্দ শ্রবণ করাইয়াছিলেন; তাহাতে তাহারা এক জন অন্যকে বলিয়াছিল, দেখ ইস্রায়েলের রাজা আমাদের বিরুদ্ধে হিত্তীয়দের রাজগণকে ও মিস্রীয়দের রাজগণকে টাকা দিয়াছে, যেন তাহারা আমাদের উপরে চড়াউ করে।

২ রাজাবলি 19:7

দেখ, আমি তাহার মধ্যে এক আত্মা দিব, এবং সে কোন সংবাদ শুনিবে, শুনিয়া আপন দেশে ফিরিয়া যাইবে, পরে আমি তাহারই দেশে তাহাকে খড়্‌গ দ্বারা নিপাত করিব।

যিশাইয় 13:4

পর্ব্বতমালায় লোক-সমারোহের রব, যেন মহা-জনবৃন্দের শব্দ! একত্রীকৃত জাতিগণের রাজ্যসমূহের কোলাহল শব্দ! বাহিনীগণের সদাপ্রভু যুদ্ধের জন্য বাহিনী রচনা করিতেছেন।

যিশাইয় 45:1

সদাপ্রভু আপন অভিষিক্ত ব্যক্তি, কোরসের, বিষয়ে এই কথা কহেন, আমি তাহার দক্ষিণ হস্ত ধরিয়াছি, আমি তাহার সম্মুখে নানা জাতিকে পরাভব করিব, আর রাজগণের কটিবন্ধ খুলিয়া ফেলিব; আমি তাহার অগ্রে কবাট সকল মুক্ত করিব, আর পুরদ্বার সকল বদ্ধ থাকিবে না।

মীখা 2:12

হে যাকোব, আমি নিশ্চয়ই তোমার সমস্ত লোককে সমবেত করিব, আমি নিশ্চয়ই ইস্রায়েলের অবশিষ্টাংশকে সংগ্রহ করিব; তাহাদিগকে বস্রার মেষগণের ন্যায় একত্র করিব; যেমন বাথানের মধ্যস্থিত পাল, তেমনি তাহারা মনুষ্য-বাহুল্যে কোলাহল করিবে।

প্রেরিতদের কার্য 2:2

আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাঁহারা বসিয়াছিলেন, সেই গৃহের সর্ব্বত্র ব্যাপ্ত হইল।

ফিলিপীয় 2:12

অতএব, হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্ব্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ, তেমনি আমার সাক্ষাতে যেরূপ কেবল সেইরূপ নয়, বরং এখন আরও অধিকতররূপে আমার অসাক্ষাতে, সভয়ে ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন কর।

Interlinear

Choose Theme