১ ইতিহাস 10:3 · বাংলা বাইবেল
পরে শৌলের বিরুদ্ধে ঘোরতর সংগ্রাম হইল, আর ধনুর্দ্ধরেরা তাঁহার লাগাল পাইল; সেই ধনুর্দ্ধরদের হইতে শৌল ত্রাসযুক্ত হইলেন।
Cross references
আদিপুস্তক 49:23
ধনুর্দ্ধরেরা তাহাকে কঠোর ক্লেশ দিয়াছিল, বাণাঘাতে তাহাকে উৎপীড়ন করিয়াছিল;
১ শমূয়েল 31:3
পরে শৌলের বিরুদ্ধে ঘোরতর সংগ্রাম হইল, আর ধনুর্ধরেরা তাঁহার লাগাল পাইল; সেই ধনুর্ধারিগণ হইতে শৌল অতিশয় ত্রাসযুক্ত হইলেন।
২ শমূয়েল 1:4
দায়ূদ জিজ্ঞাসা করিলেন, সমাচার কি? আমাকে বল দেখি। সে উত্তর করিল, লোকেরা যুদ্ধ হইতে পলায়ন করিয়াছে; আবার লোকদের মধ্যেও অনেকে পতিত হইয়াছে, মারা পড়িয়াছে, এবং শৌল ও তাঁহার পুত্র যোনাথনও মারা পড়িয়াছেন।
আমোস 2:14
দ্রুতগামীর পলায়নের উপায় নষ্ট হইবে, বলবান আপন বল দৃঢ় করিবে না, ও বীর নিজ প্রাণ রক্ষা করিবে না;