Home Bibles ২ শমূয়েল 1:4 · বাংলা বাইবেল
২ শমূয়েল 1:4 · বাংলা বাইবেল

দায়ূদ জিজ্ঞাসা করিলেন, সমাচার কি? আমাকে বল দেখি। সে উত্তর করিল, লোকেরা যুদ্ধ হইতে পলায়ন করিয়াছে; আবার লোকদের মধ্যেও অনেকে পতিত হইয়াছে, মারা পড়িয়াছে, এবং শৌল ও তাঁহার পুত্র যোনাথনও মারা পড়িয়াছেন।

Cross references

১ শমূয়েল 4:16

সেই ব্যক্তি এলিকে বলিল, আমি সৈন্যশ্রেণী হইতে আসিয়াছি; অদ্যই সৈন্যশ্রেণী হইতে পলাইয়া আসিয়াছি। এলি জিজ্ঞাসা করিলেন, বৎস, সমাচার কি?

১ শমূয়েল 31:1

ইতিমধ্যে পলেষ্টীয়েরা ইস্রায়েলের সহিত যুদ্ধ করিলে ইস্রায়েল-লোকেরা পলেষ্টীয়দের সম্মুখ হইতে পলায়ন করিল, এবং গিল্‌বোয় পর্ব্বতে আহত হইয়া পড়িতে লাগিল।

১ ইতিহাস 10:1

পলেষ্টীয়েরা ইস্রায়েলের সহিত যুদ্ধ করিয়াছিল, আর ইস্রায়েলের লোকেরা পলেষ্টীয়দের সম্মুখ হইতে পলায়ন করিল, এবং গিল্‌বোয় পর্ব্বতে আহত হইয়া পড়িতে লাগিল।

Interlinear

Choose Theme