Home
Bibles
Bible Study with Steffi
Parallel গণনা 21
Aa
Parallel গণনা
Chapter 21
বাংলা বাইবেল · World English Bible
Change versions
Left Bible
Bible in Basic English
King James Version
New King James Version
World English Bible
Young's Literal Translation
বাংলা বাইবেল
ગુજરાતી બાઇબલ
हिन्दी बाइबिल
ಕನ್ನಡ ಬೈಬಲ್
മലയാളം ബൈബിൾ
मराठी बायबल
नेपाली बाइबल
ଓଡ଼ିଆ ବାଇବେଲ
தமிழ் பரிசுத்த வேதாகமம்
తెలుగు బైబిల్
Right Bible
Bible in Basic English
King James Version
New King James Version
World English Bible
Young's Literal Translation
বাংলা বাইবেল
ગુજરાતી બાઇબલ
हिन्दी बाइबिल
ಕನ್ನಡ ಬೈಬಲ್
മലയാളം ബൈബിൾ
मराठी बायबल
नेपाली बाइबल
ଓଡ଼ିଆ ବାଇବେଲ
தமிழ் பரிசுத்த வேதாகமம்
తెలుగు బైబిల్
Back to বাংলা বাইবেল chapter
Back to World English Bible chapter
বাংলা বাইবেল
World English Bible
1
আর দক্ষিণ প্রদেশনিবাসী কনান বংশীয় অরাদের রাজা শুনিতে পাইলেন যে, ইস্রায়েল অথারীমের পথ দিয়া আসিতেছে; তখন তিনি ইস্রায়েলের সহিত যুদ্ধ করিলেন, ও তাহাদের কতকগুলি লোককে ধরিয়া বন্দি করিলেন।
1
The Canaanite, the king of Arad, who lived in the South, heard tell that Israel came by the way of Atharim; and he fought against Israel, and took some of them captive.
2
তাহাতে ইস্রায়েল সদাপ্রভুর উদ্দেশে মানত করিয়া কহিল, যদি তুমি এই লোকদিগকে আমার হস্তে সমর্পণ কর, তবে আমি তাহাদের নগর সকল নিঃশেষে বিনষ্ট করিব।
2
Israel vowed a vow to Yahweh, and said, If you will indeed deliver this people into my hand, then I will utterly destroy their cities.
3
তখন সদাপ্রভু ইস্রায়েলের রবে কর্ণপাত করিয়া সেই কনানীয়দিগকে সমর্পণ করিলেন; তাহাতে ইস্রায়েল তাহাদিগকে ও তাহাদের সমস্ত নগর নিঃশেষে বিনষ্ট করিল, এবং সেই স্থানের নাম হর্মা [বিনষ্ট] রাখিল।
3
Yahweh listened to the voice of Israel, and delivered up the Canaanites; and they utterly destroyed them and their cities: and the name of the place was called Hormah.
4
পরে তাহারা হোর পর্ব্বত হইতে প্রস্থান করিয়া ইদোম দেশ প্রদক্ষিণ জন্য সূফসাগরের দিকে যাত্রা করিল; আর পথের মধ্যে লোকদের প্রাণ বিরক্ত হইল।
4
They traveled from Mount Hor by the way to the Red Sea, to compass the land of Edom: and the soul of the people was much discouraged because of the way.
5
আর লোকেরা ঈশ্বরের প্রতিকূলে ও মোশির প্রতিকূলে কহিতে লাগিল, তোমরা কেন আমাদিগকে মিসর হইতে বাহির করিয়া আনিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? রুটীও নাই, জলও নাই; আর আমাদের প্রাণ এই লঘু ভক্ষ্য ঘৃণা করে।
5
The people spoke against God, and against Moses, Why have you brought us up out of Egypt to die in the wilderness? for there is no bread, and there is no water; and our soul loathes this light bread.
6
তখন সদাপ্রভু লোকদের মধ্যে জ্বালাদায়ী সর্প প্রেরণ করিলেন; তাহারা লোকদিগকে দংশন করিলে ইস্রায়েলের অনেক লোক মারা পড়িল।
6
Yahweh sent fiery serpents among the people, and they bit the people; and much people of Israel died.
7
আর লোকেরা মোশির নিকটে আসিয়া কহিল, সদাপ্রভুর বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে কথা বলিয়া আমরা পাপ করিয়াছি; তুমি সদাপ্রভুর কাছে প্রার্থনা কর, যেন তিনি আমাদের নিকট হইতে এই সকল সর্প দূর করেন। তাহাতে মোশি লোকদের জন্য প্রার্থনা করিলেন।
7
The people came to Moses, and said, We have sinned, because we have spoken against Yahweh, and against you; pray to Yahweh, that he take away the serpents from us. Moses prayed for the people.
8
তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি এক জ্বালাদায়ী সর্প নির্ম্মাণ করিয়া পতাকার ঊর্দ্ধে রাখ; সর্পদষ্ট যে কোন ব্যক্তি তাহার প্রতি দৃষ্টিপাত করিবে, সে বাঁচিবে।
8
Yahweh said to Moses, Make you a fiery serpent, and set it on a standard: and it shall happen, that everyone who is bitten, when he sees it, shall live.
9
তখন মোশি পিত্তলের এক সর্প নির্ম্মাণ করিয়া পতাকার ঊর্দ্ধে রাখিলেন; তাহাতে এইরূপ হইল, সর্প কোন মনুষ্যকে দংশন করিলে যখন সে ঐ পিত্তলময় সর্পের প্রতি দৃষ্টি করিল, তখন বাঁচিল।
9
Moses made a serpent of brass, and set it on the standard: and it happened, that if a serpent had bitten any man, when he looked to the serpent of brass, he lived.
10
পরে ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিয়া ওবোতে শিবির স্থাপন করিল।
10
The children of Israel traveled, and encamped in Oboth.
11
আর ওবোৎ হইতে যাত্রা করিয়া সূর্য্যোদয়ের দিকে মোয়াবের সম্মুখস্থিত প্রান্তরে ইয়ীঅবারীমে শিবির স্থাপন করিল।
11
They traveled from Oboth, and encamped at Iyeabarim, in the wilderness which is before Moab, toward the sunrise.
12
তথা হইতে যাত্রা করিয়া সেরদ উপত্যকাতে শিবির স্থাপন করিল।
12
From there they traveled, and encamped in the valley of Zered.
13
তথা হইতে যাত্রা করিয়া ইমোরীয়দের সীমা হইতে নির্গত অর্ণোনের অন্য পারে প্রান্তরে শিবির স্থাপন করিল; কেননা মোয়াবের ও ইমোরীয়দের মধ্যবর্ত্তী অর্ণোন মোয়াবের সীমা।
13
From there they traveled, and encamped on the other side of the Arnon, which is in the wilderness, that comes out of the border of the Amorites: for the Arnon is the border of Moab, between Moab and the Amorites.
14
এই জন্য সদাপ্রভুর যুদ্ধপুস্তকে উক্ত আছে, শূফাতে বাহেব, আর অর্ণোনের উপত্যকা সকল,
14
Therefore it is said in the book of the Wars of Yahweh, Vaheb in Suphah, The valleys of the Arnon,
15
এবং উপত্যকা সকলের পার্শ্ব-ভূমি, যাহা আর্ নামক লোকালয়ের অভিমুখী, এই মোয়াবের সীমার পার্শ্বে অবস্থিত।
15
The slope of the valleys That inclines toward the dwelling of Ar, Leans on the border of Moab.
16
তথা হইতে তাহারা বের [কূপ] নামক স্থানে আসিল। এ সেই কূপ, যাহার বিষয়ে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি লোকদিগকে একত্র কর, আমি তাহাদিগকে জল দিব।
16
From there they traveled to Beer: that is the well whereof Yahweh said to Moses, Gather the people together, and I will give them water.
17
তৎকালে ইস্রায়েল এই গীত গান করিল, হে কূপ, উত্থিত হও; তোমরা ইহার উদ্দেশে গান কর;
17
Then sang Israel this song: Spring up, well; sing you to it:
18
এ অধ্যক্ষগণের খনিত কূপ, রাজদণ্ড ও আপনাদের যষ্টি দিয়া লোকদের কুলীনেরা ইহা খনন করিয়াছেন।
18
The well, which the princes dug, Which the nobles of the people dug, With the scepter, and with their poles. From the wilderness they traveled to Mattanah;
19
পরে তাহারা প্রান্তর হইতে মত্তানায়, ও মত্তানা হইতে নহলীয়েলে,
19
and from Mattanah to Nahaliel; and from Nahaliel to Bamoth;
20
ও নহলীয়েল হইতে বামোতে, ও বামোৎ হইতে মোয়াব-ক্ষেত্রস্থ উপত্যকা দিয়া মরুভূমির অভিমুখ পিস্গা শৃঙ্গে গমন করিল।
20
and from Bamoth to the valley that is in the field of Moab, to the top of Pisgah, which looks down on the desert.
21
আর ইস্রায়েল দূত পাঠাইয়া ইমোরীয়দের রাজা সীহোনকে বলিল,
21
Israel sent messengers to Sihon king of the Amorites, saying,
22
তোমার দেশের মধ্য দিয়া আমাকে যাইতে দেও; আমরা পথ ছাড়িয়া শস্যক্ষেত্রে কি দ্রাক্ষাক্ষেত্রে প্রবেশ করিব না, কূপের জলও পান করিব না; যাবৎ তোমার সীমা উত্তীর্ণ না হই, তাবৎ রাজপথ দিয়া যাইব।
22
Let me pass through your land: we will not turn aside into field, or into vineyard; we will not drink of the water of the wells: we will go by the king's highway, until we have passed your border.
23
তথাপি সীহোন আপন সীমা দিয়া ইস্রায়েলকে যাইতে দিল না; কিন্তু সীহোন আপনার সমস্ত প্রজাকে একত্র করিয়া ইস্রায়েলের প্রতিকূলে প্রান্তরে বাহির হইল, এবং যহসে উপস্থিত হইয়া ইস্রায়েলের সহিত যুদ্ধ করিল।
23
Sihon would not allow Israel to pass through his border: but Sihon gathered all his people together, and went out against Israel into the wilderness, and came to Jahaz; and he fought against Israel.
24
তাহাতে ইস্রায়েল খড়গধারে তাহাকে আঘাত করিয়া অর্ণোন অবধি যব্বোক পর্য্যন্ত অর্থাৎ অম্মোন-সন্তানদের নিকট পর্য্যন্ত তাহার দেশ অধিকার করিল; কারণ অম্মোন-সন্তানদের সীমা দৃঢ় ছিল।
24
Israel struck him with the edge of the sword, and possessed his land from the Arnon to the Jabbok, even to the children of Ammon; for the border of the children of Ammon was strong.
25
ইস্রায়েল ঐ সমস্ত নগর হস্তগত করিল; এবং ইস্রায়েল ইমোরীয়দের সমস্ত নগরে, হিষ্বোনে ও তথাকার সমস্ত উপনগরে, বাস করিতে লাগিল।
25
Israel took all these cities: and Israel lived in all the cities of the Amorites, in Heshbon, and in all the towns of it.
26
কেননা হিষ্বোন ইমোরীয়দের রাজা সীহোনের নগর ছিল; তিনি মোয়াবের পূর্ব্ববর্ত্তী রাজার প্রতিকূলে যুদ্ধ করিয়া তাহার হস্ত হইতে অর্ণোন পর্য্যন্ত তাহার সমস্ত দেশ লইয়াছিলেন।
26
For Heshbon was the city of Sihon the king of the Amorites, who had fought against the former king of Moab, and taken all his land out of his hand, even to the Arnon.
27
এই জন্য কবিগণ কহেন, তোমরা হিষ্বোনে আইস, সীহোনের নগর নির্ম্মিত ও দৃঢ়ীকৃত হউক;
27
Therefore those who speak in proverbs say, Come you to Heshbon; Let the city of Sihon be built and established:
28
কেননা হিষ্বোন হইতে অগ্নি, সীহোনের নগর হইতে অগ্নিশিখা নির্গত হইয়াছে; তাহা মোয়াবের আর নগরকে, অর্ণোনস্থ উচ্চস্থলীর নাথগণকে গ্রাস করিয়াছে।
28
For a fire is gone out of Heshbon, A flame from the city of Sihon: It has devoured Ar of Moab, The lords of the high places of the Arnon.
29
হে মোয়াব, ধিক্ তোমাকে। হে কমোশের প্রজাগণ, তোমরা বিনষ্ট হইলে। সে আপন পুত্রগণকে পলাতকরূপে, আপন কন্যাগণকে বন্দিত্বে সমর্পণ করিল,— ইমোরীয়দের রাজা সীহোনের হস্তে।
29
Woe to you, Moab! You are undone, people of Chemosh: He has given his sons as fugitives, His daughters into captivity, To Sihon king of the Amorites.
30
আমরা তাহাদিগকে বাণ মারিয়াছি; হিষ্বোন দীবোন পর্য্যন্ত বিনষ্ট হইয়াছে; আর আমরা নোফঃ পর্য্যন্ত ধ্বংস করিয়াছি, যাহা মেদবা পর্য্যন্ত বিস্তৃত।
30
We have shot at them; Heshbon is perished even to Dibon, We have laid waste even to Nophah, Which reaches to Medeba.
31
এইরূপে ইস্রায়েল ইমোরীয়দের দেশে বাস করিতে লাগিল।
31
Thus Israel lived in the land of the Amorites.
32
পরে মোশি যাসের অনুসন্ধান করিতে লোক প্রেরণ করিলেন, আর তাহারা তথাকার পুরী সকল হস্তগত করিল, এবং সেখানে যে ইমোরীয়েরা ছিল, তাহাদিগকে অধিকারচ্যুত করিল।
32
Moses sent to spy out Jazer; and they took the towns of it, and drove out the Amorites who were there.
33
পরে তাহারা ফিরিয়া বাশনের পথ দিয়া উঠিয়া গেল; তাহাতে বাশনের রাজা ওগ ও তাহার সমস্ত প্রজা বাহির হইয়া তাহাদের সহিত ইদ্রিয়ীতে যুদ্ধ করিতে গমন করিল।
33
They turned and went up by the way of Bashan: and Og the king of Bashan went out against them, he and all his people, to battle at Edrei.
34
তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইহা হইতে ভীত হইও না, কেননা আমি ইহাকে, ইহার সমস্ত প্রজাকে ও ইহার দেশ তোমার হস্তে সমর্পণ করিলাম; তুমি হিষ্বোনবাসী ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি যেমন করিলে, ইহার প্রতি তদ্রূপ করিবে।
34
Yahweh said to Moses, Don't fear him: for I have delivered him into your hand, and all his people, and his land; and you shall do to him as you did to Sihon king of the Amorites, who lived at Heshbon.
35
পরে যাবৎ তাহার কেহ অবশিষ্ট না থাকিল, তাবৎ তাহারা তাহাকে, তাহার পুত্রগণকে ও তাহার সমস্ত লোককে আঘাত করিল, আর তাহার দেশ অধিকার করিয়া লইল।
35
So they struck him, and his sons and all his people, until there was none left him remaining: and they possessed his land.
Choose Theme