Home
Bibles
Bible Study with Steffi
Parallel গণনা 2
Aa
Parallel গণনা
Chapter 2
বাংলা বাইবেল · World English Bible
Change versions
Left Bible
Bible in Basic English
King James Version
New King James Version
World English Bible
Young's Literal Translation
বাংলা বাইবেল
ગુજરાતી બાઇબલ
हिन्दी बाइबिल
ಕನ್ನಡ ಬೈಬಲ್
മലയാളം ബൈബിൾ
मराठी बायबल
नेपाली बाइबल
ଓଡ଼ିଆ ବାଇବେଲ
தமிழ் பரிசுத்த வேதாகமம்
తెలుగు బైబిల్
Right Bible
Bible in Basic English
King James Version
New King James Version
World English Bible
Young's Literal Translation
বাংলা বাইবেল
ગુજરાતી બાઇબલ
हिन्दी बाइबिल
ಕನ್ನಡ ಬೈಬಲ್
മലയാളം ബൈബിൾ
मराठी बायबल
नेपाली बाइबल
ଓଡ଼ିଆ ବାଇବେଲ
தமிழ் பரிசுத்த வேதாகமம்
తెలుగు బైబిల్
Back to বাংলা বাইবেল chapter
Back to World English Bible chapter
বাংলা বাইবেল
World English Bible
1
আর সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন,
1
Yahweh spoke to Moses and to Aaron, saying,
2
ইস্রায়েল-সন্তানগণ প্রত্যেকে স্ব স্ব পিতৃকুলের চিহ্নের সহিত পতাকার নিকটে সন্নিবেশিত হইবে; তাহারা সমাগম-তাম্বুর অভিমুখে চতুর্দ্দিকে সন্নিবেশিত হইবে।
2
"The children of Israel shall encamp every man by his own standard, with the ensigns of their fathers' houses: at a distance from the tent of meeting shall they encamp around it."
3
পূর্ব্ব পার্শ্বে সূর্য্যোদয়ের দিকে আপন সৈন্য অনুসারে যিহূদার শিবিরের পতাকা সম্বন্ধীয় লোকেরা সন্নিবেশিত হইবে; এবং অম্মীনাদবের পুত্র নহশোন যিহূদা-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
3
Those who encamp on the east side toward the sunrise shall be of the standard of the camp of Judah, according to their divisions: and the prince of the children of Judah shall be Nahshon the son of Amminadab.
4
তাহার সৈন্য, তাহাদের গণিত লোক চুয়াত্তর সহস্র ছয় শত জন।
4
His division, and those who were numbered of them, were seventy-four thousand six hundred.
5
তাহার পার্শ্বে ইষাখর বংশ সন্নিবেশিত হইবে, এবং সূয়ারের পুত্র নথনেল ইষাখর-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
5
Those who encamp next to him shall be the tribe of Issachar: and the prince of the children of Issachar shall be Nethanel the son of Zuar.
6
তাহার সৈন্য, তাহার গণিত লোক চুয়ান্ন সহস্র চারি শত জন।
6
His division, and those who were numbered of it, were fifty-four thousand four hundred.
7
আর সবূলূন বংশ তথায় থাকিবে; হেলোনের পুত্র ইলীয়াব সবূলূন-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
7
The tribe of Zebulun: and the prince of the children of Zebulun shall be Eliab the son of Helon.
8
তাহার সৈন্য, তাহার গণিত লোক সাতান্ন সহস্র চারি শত জন।
8
His division, and those who were numbered of it, were fifty-seven thousand four hundred.
9
যিহূদার শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্ব্বশুদ্ধ এক লক্ষ ছেয়াশী সহস্র চারি শত জন। তাহারা প্রথমতঃ অগ্রসর হইবে।
9
All who were numbered of the camp of Judah were one hundred eighty-six thousand four hundred, according to their divisions. They shall set out first.
10
দক্ষিণ পার্শ্বে আপন সৈন্য অনুসারে রূবেণের শিবিরের পতাকা থাকিবে, এবং শদেয়ূরের পুত্র ইলীষূর রূবেণ-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
10
"On the south side shall be the standard of the camp of Reuben according to their divisions. The prince of the children of Reuben shall be Elizur the son of Shedeur.
11
তাহার সৈন্য, তাহার গণিত লোক ছেচল্লিশ সহস্র পাঁচ শত জন।
11
His division, and those who were numbered of it, were forty-six thousand five hundred.
12
তাহার পার্শ্বে শিমিয়োন বংশ সন্নিবেশিত হইবে, এবং সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল শিমিয়োনের সন্তানগণের অধ্যক্ষ হইবে।
12
"Those who encamp next to him shall be the tribe of Simeon. The prince of the children of Simeon shall be Shelumiel the son of Zurishaddai.
13
তাহার সৈন্য, তাহাদের গণিত লোক ঊনষাট সহস্র তিন শত জন।
13
His division, and those who were numbered of them, were fifty-nine thousand three hundred.
14
গাদ বংশও তথায় থাকিবে, এবং দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ গাদ-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
14
"The tribe of Gad: and the prince of the children of Gad shall be Eliasaph the son of Reuel.
15
তাহার সৈন্য, তাহাদের গণিত লোক পঁয়তাল্লিশ সহস্র ছয় শত পঞ্চাশ জন।
15
His division, and those who were numbered of them, were forty-five thousand six hundred fifty.
16
রূবেণের শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্ব্বশুদ্ধ এক লক্ষ একান্ন সহস্র চারি শত পঞ্চাশ জন। তাহারা দ্বিতীয়তঃ অগ্রসর হইবে।
16
"All who were numbered of the camp of Reuben were one hundred fifty-one thousand four hundred fifty, according to their hosts. They shall set out second.
17
পরে সমাগম-তাম্বু লেবীয়দের শিবিরের সহিত সমস্ত শিবিরের মধ্যবর্ত্তী হইয়া অগ্রসর হইবে; যাহারা যেমন সন্নিবেশিত হয়, তাহারা তেমনি আপন আপন শ্রেণীতে আপন আপন পতাকার পার্শ্বে পার্শ্বে থাকিয়া চলিবে।
17
"Then the tent of meeting shall set out, with the camp of the Levites in the midst of the camps. As they encamp, so shall they set out, every man in his place, by their standards.
18
পশ্চিম পার্শ্বে আপন সৈন্য অনুসারে ইফ্রয়িমের শিবিরের পতাকা থাকিবে, এবং অম্মীহূদের পুত্র ইলীশামা ইফ্রয়িম-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
18
"On the west side shall be the standard of the camp of Ephraim according to their divisions: and the prince of the children of Ephraim shall be Elishama the son of Ammihud.
19
তাহার সৈন্য, তাহাদের গণিত লোক চল্লিশ সহস্র পাঁত শত জন।
19
His division, and those who were numbered of them, were forty thousand five hundred.
20
তাহাদের পার্শ্বে মনঃশি বংশ থাকিবে, এবং পদাহসূরের পুত্র গমলীয়েল মনঃশি-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
20
"Next to him shall be the tribe of Manasseh: and the prince of the children of Manasseh shall be Gamaliel the son of Pedahzur.
21
তাহার সৈন্য, তাহাদের গণিত লোক বত্রিশ সহস্র দুই শত জন।
21
His division, and those who were numbered of them, were thirty-two thousand two hundred.
22
আর বিন্যামীন বংশ তথায় থাকিবে, এবং গিদিয়োনির পুত্র অবীদান বিন্যামীন-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
22
"The tribe of Benjamin: and the prince of the children of Benjamin shall be Abidan the son of Gideoni.
23
তাহার সৈন্য, তাহাদের গণিত লোক পঁয়ত্রিশ সহস্র চারি শত জন।
23
His host, and those who were numbered of them, were thirty-five thousand four hundred.
24
ইফ্রয়িমের শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্ব্বশুদ্ধ এক লক্ষ আট সহস্র এক শত জন। তাহারা তৃতীয়তঃ অগ্রসর হইবে।
24
"All who were numbered of the camp of Ephraim were one hundred eight thousand one hundred, according to their divisions. They shall set out third.
25
উত্তর পার্শ্বে আপন সৈন্য অনুসারে দানের শিবিরের পতাকা থাকিবে, এবং অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর দান-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
25
"On the north side shall be the standard of the camp of Dan according to their divisions: and the prince of the children of Dan shall be Ahiezer the son of Ammishaddai.
26
তাহার সৈন্য, তাহাদের গণিত লোক বাষট্টি সহস্র সাত শত জন।
26
His division, and those who were numbered of them, were sixty-two thousand seven hundred.
27
তাহাদের পার্শ্বে আশের বংশ সন্নিবেশিত হইবে, এবং অক্রণের পুত্র পগীয়েল আশের-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
27
"Those who encamp next to him shall be the tribe of Asher: and the prince of the children of Asher shall be Pagiel the son of Ochran.
28
তাহার সৈন্য, তাহাদের গণিত লোক একচল্লিশ সহস্র পাঁচ শত জন।
28
His division, and those who were numbered of them, were forty-one thousand and five hundred.
29
নপ্তালি বংশও তথায় থাকিবে, এবং ঐননের পুত্র অহীরঃ নপ্তালি-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
29
"The tribe of Naphtali: and the prince of the children of Naphtali shall be Ahira the son of Enan.
30
তাহার সৈন্য, তাহাদের গণিত লোক তিপান্ন সহস্র চারি শত জন।
30
His division, and those who were numbered of them, were fifty-three thousand four hundred.
31
দানের শিবিরের গণিত লোকেরা সর্ব্বশুদ্ধ এক লক্ষ সাতান্ন সহস্র ছয় শত জন। তাহারা আপন আপন পতাকা লইয়া শেষে অগ্রসর হইবে।
31
"All who were numbered of the camp of Dan were one hundred fifty-seven thousand six hundred. They shall set out last by their standards."
32
ইহারা ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলানুসারে গণিত লোক; সৈন্য অনুসারে শিবিরের গণিত লোক সর্ব্বশুদ্ধ ছয় লক্ষ তিন সহস্র সাড়ে পাঁচ শত।
32
These are those who were numbered of the children of Israel by their fathers' houses. All who were numbered of the camps according to their hosts were six hundred three thousand five hundred fifty.
33
কিন্তু লেবীয়েরা ইস্রায়েল-সন্তানগণের মধ্যে গণিত হইল না, যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা করিয়াছিলেন।
33
But the Levites were not numbered among the children of Israel; as Yahweh commanded Moses.
34
ইস্রায়েল-সন্তানগণ মোশির প্রতি দত্ত সদাপ্রভুর সমস্ত আজ্ঞানুসারে কর্ম্ম করিত, আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে আপন আপন পতাকার নিকটে সন্নিবেশিত হইত ও যাত্রা করিত।
34
Thus the children of Israel did. According to all that Yahweh commanded Moses, so they encamped by their standards, and so they set out, everyone by their families, according to their fathers' houses.
Choose Theme