Home
Bibles
Bible Study with Steffi
Parallel বিচারকগণ 12
Aa
Parallel বিচারকগণ
Chapter 12
বাংলা বাইবেল · World English Bible
Change versions
Left Bible
Bible in Basic English
King James Version
New King James Version
World English Bible
Young's Literal Translation
বাংলা বাইবেল
ગુજરાતી બાઇબલ
हिन्दी बाइबिल
ಕನ್ನಡ ಬೈಬಲ್
മലയാളം ബൈബിൾ
मराठी बायबल
नेपाली बाइबल
ଓଡ଼ିଆ ବାଇବେଲ
தமிழ் பரிசுத்த வேதாகமம்
తెలుగు బైబిల్
Right Bible
Bible in Basic English
King James Version
New King James Version
World English Bible
Young's Literal Translation
বাংলা বাইবেল
ગુજરાતી બાઇબલ
हिन्दी बाइबिल
ಕನ್ನಡ ಬೈಬಲ್
മലയാളം ബൈബിൾ
मराठी बायबल
नेपाली बाइबल
ଓଡ଼ିଆ ବାଇବେଲ
தமிழ் பரிசுத்த வேதாகமம்
తెలుగు బైబిల్
Back to বাংলা বাইবেল chapter
Back to World English Bible chapter
বাংলা বাইবেল
World English Bible
1
পরে ইফ্রয়িমের লোকেরা সমাহূত হইয়া সাফোনে গমন করিল; তাহারা যিপ্তহকে কহিল, তোমার সহিত গমন করিতে আমাদিগকে না ডাকিয়া তুমি অম্মোন-সন্তানগণের সহিত যুদ্ধ করিতে কেন পার হইয়া গিয়াছিলে? আমরা তোমাকে শুদ্ধ তোমার বাটী আগুন দিয়া পোড়াইয়া দিব।
1
The men of Ephraim were gathered together, and passed northward; and they said to Jephthah, Why did you pass over to fight against the children of Ammon, and didn't call us to go with you? we will burn your house on you with fire.
2
যিপ্তহ তাহাদিগকে কহিলেন, অম্মোন-সন্তানগণের সহিত আমার ও আমার লোকদের বড় বিরোধ ছিল, তাই আমি তোমাদিগকে ডাকিয়াছিলাম, কিন্তু তোমরা তাহাদের হস্ত হইতে আমাকে নিস্তার কর নাই।
2
Jephthah said to them, I and my people were at great strife with the children of Ammon; and when I called you, you didn't save me out of their hand.
3
তোমরা আমাকে নিস্তার করিলে না দেখিয়া আমি প্রাণ হাতে করিয়া অম্মোন-সন্তানগণের বিরুদ্ধে পার হইয়া গিয়াছিলাম, আর সদাপ্রভু আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিলেন, অতএব তোমরা আমার সহিত যুদ্ধ করিতে অদ্য কেন আমার নিকটে আসিলে?
3
When I saw that you didn't save me, I put my life in my hand, and passed over against the children of Ammon, and Yahweh delivered them into my hand: why then are you come up to me this day, to fight against me?
4
পরে যিপ্তহ গিলিয়দের সমস্ত লোককে একত্র করিয়া ইফ্রয়িমের সহিত যুদ্ধ করিলেন, তাহাতে গিলিয়দের লোকেরা ইফ্রয়িমের লোকদিগকে আঘাত করিল; কেননা তাহারা বলিয়াছিল, রে গিলিয়দীয়েরা, তোরা ইফ্রয়িমের মধ্যে ও মনঃশির মধ্যে ইফ্রয়িমের পলাতক।
4
Then Jephthah gathered together all the men of Gilead, and fought with Ephraim; and the men of Gilead struck Ephraim, because they said, You are fugitives of Ephraim, you Gileadites, in the midst of Ephraim, and in the midst of Manasseh.
5
পরে গিলিয়দীয়েরা ইফ্রয়িমীয়দের বিরুদ্ধে যর্দ্দনের পার ঘাট সকল হস্তগত করিল; তাহাতে ইফ্রয়িমের কোন পলাতক যখন বলিত, আমাকে পার হইতে দেও, তখন গিলিয়দের লোকেরা তাহাকে জিজ্ঞাসা করিত, তুমি কি ইফ্রয়িমীয়?
5
The Gileadites took the fords of the Jordan against the Ephraimites. It was so, that when any of the fugitives of Ephraim said, Let me go over, the men of Gilead said to him, Are you an Ephraimite? If he said, No;
6
যে যদি বলিত, না, তবে তাহারা বলিত, “শিব্বোলেৎ” বল দেখি; সে বলিত, “ সিব্বোলেৎ” কারণ সে শুদ্ধরূপে তাহা উচ্চারণ করিতে পারিত না; তখন তাহারা তাহাকে ধরিয়া লইয়া যর্দ্দনের পার ঘাটে বধ করিত। সেই সময়ে ইফ্রয়িমের বিয়াল্লিশ সহস্র লোক হত হইল।
6
then said they to him, Say now Shibboleth; and he said Sibboleth; for he couldn't manage to pronounce it right: then they laid hold on him, and killed him at the fords of the Jordan. There fell at that time of Ephraim forty-two thousand.
7
যিপ্তহ ছয় বৎসর পর্য্যন্ত ইস্রায়েলের বিচার করিলেন। পরে গিলিয়দীয় যিপ্তহ মরিয়া গেলেন, এবং গিলিয়দের এক নগরে তাঁহার কবর হইল।
7
Jephthah judged Israel six years. Then died Jephthah the Gileadite, and was buried in one of the cities of Gilead.
8
তাঁহার পরে বৈৎলেহমীয় ইব্সন ইস্রায়েলের বিচারকর্ত্তা হইলেন।
8
After him Ibzan of Bethlehem judged Israel.
9
তাঁহার ত্রিশটী পুত্র ছিল, এবং তিনি ত্রিশটী কন্যা বাহিরে দিলেন, ও নিজ পুত্রগণের জন্য বাহির হইতে ত্রিশটী কন্যা আনিলেন; তিনি সাত বৎসর ইস্রায়েলের বিচার করিলেন।
9
He had thirty sons; and thirty daughters he sent abroad, and thirty daughters he brought in from abroad for his sons. He judged Israel seven years.
10
পরে ইব্সন মরিয়া গেলেন, এবং বৈৎলেহমে তাঁহার কবর হইল।
10
Ibzan died, and was buried at Bethlehem.
11
তাঁহার পরে সবূলূনীয় এলোন ইস্রায়েলের বিচারকর্ত্তা হইলেন; তিনি দশ বৎসর ইস্রায়েলের বিচার করিলেন।
11
After him Elon the Zebulunite judged Israel; and he judged Israel ten years.
12
পরে সবূলূনীয় এলোন মরিয়া গেলেন, এবং সবূলূন দেশস্থ অয়ালোনে তাঁহার কবর হইল।
12
Elon the Zebulunite died, and was buried in Aijalon in the land of Zebulun.
13
তাঁহার পরে পিরিয়াথোনীয় হিল্লেলের পুত্র অব্দোন ইস্রায়েলের বিচারকর্ত্তা হইলেন।
13
After him Abdon the son of Hillel the Pirathonite judged Israel.
14
তাঁহার চল্লিশটী পুত্র ও ত্রিশটী পৌত্র সত্তরটী গর্দ্দভে চড়িয়া বেড়াইত; তিনি আট বৎসর ইস্রায়েলের বিচার করিলেন।
14
He had forty sons and thirty sons' sons, who rode on seventy donkey colts: and he judged Israel eight years.
15
পরে পিরিয়াথোনীয় হিল্লেলের পুত্র অব্দোন মরিয়া গেলেন, এবং ইফ্রয়িম দেশে অমালেকীয়দের পর্ব্বতময় প্রদেশে পিরিয়াথোনে তাঁহার কবর হইল।
15
Abdon the son of Hillel the Pirathonite died, and was buried in Pirathon in the land of Ephraim, in the hill-country of the Amalekites.
Choose Theme