Home
Bibles
Bible Study with Steffi
Parallel আদিপুস্তক 11
Aa
Parallel আদিপুস্তক
Chapter 11
বাংলা বাইবেল · World English Bible
Change versions
Left Bible
Bible in Basic English
King James Version
New King James Version
World English Bible
Young's Literal Translation
বাংলা বাইবেল
ગુજરાતી બાઇબલ
हिन्दी बाइबिल
ಕನ್ನಡ ಬೈಬಲ್
മലയാളം ബൈബിൾ
मराठी बायबल
नेपाली बाइबल
ଓଡ଼ିଆ ବାଇବେଲ
தமிழ் பரிசுத்த வேதாகமம்
తెలుగు బైబిల్
Right Bible
Bible in Basic English
King James Version
New King James Version
World English Bible
Young's Literal Translation
বাংলা বাইবেল
ગુજરાતી બાઇબલ
हिन्दी बाइबिल
ಕನ್ನಡ ಬೈಬಲ್
മലയാളം ബൈബിൾ
मराठी बायबल
नेपाली बाइबल
ଓଡ଼ିଆ ବାଇବେଲ
தமிழ் பரிசுத்த வேதாகமம்
తెలుగు బైబిల్
Back to বাংলা বাইবেল chapter
Back to World English Bible chapter
বাংলা বাইবেল
World English Bible
1
সমস্ত পৃথিবীতে এক ভাষা ও একরূপ কথা ছিল।
1
The whole earth was of one language and of one speech.
2
পরে লোকেরা পূর্ব্বদিকে ভ্রমণ করিতে করিতে শিনিয়র দেশে এক সমস্থলী পাইয়া সে স্থানে বসতি করিল;
2
It happened, as they traveled east, that they found a plain in the land of Shinar; and they lived there.
3
আর পরস্পর কহিল, আইস, আমরা ইষ্টক নির্ম্মাণ করিয়া অগ্নিতে দগ্ধ করি; তাহাতে ইষ্টক তাহাদের প্রস্তর ও মেটিয়া তৈল চূণ হইল।
3
They said one to another, "Come, let's make brick, and burn them thoroughly." They had brick for stone, and they used tar for mortar.
4
পরে তাহারা কহিল, আইস, আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গণনস্পর্শী এক উচ্চগৃহ নির্ম্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করি, পাছে সমস্ত ভূমণ্ডলে ছিন্নভিন্ন হই।
4
They said, "Come, let's build us a city, and a tower, whose top reaches to the sky, and let's make us a name; lest we be scattered abroad on the surface of the whole earth."
5
পরে মনুষ্য-সন্তানেরা যে নগর ও উচ্চগৃহ নির্ম্মাণ করিতেছিল, তাহা দেখিতে সদাপ্রভু নামিয়া আসিলেন।
5
Yahweh came down to see the city and the tower, which the children of men built.
6
আর সদাপ্রভু কহিলেন, দেখ, তাহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী; এখন এই কর্ম্মে প্রবৃত্ত হইল; ইহার পরে যে কিছু করিতে সঙ্কল্প করিবে, তাহা হইতে নিবারিত হইবে না।
6
Yahweh said, "Behold, they are one people, and they have all one language; and this is what they begin to do. Now nothing will be withheld from them, which they intend to do.
7
আইস, আমরা নীচে গিয়া, সেই স্থানে তাহাদের ভাষার ভেদ জন্মাই, যেন তাহারা এক জন অন্যের ভাষা বুঝিতে না পারে।
7
Come, let's go down, and there confuse their language, that they may not understand one another's speech."
8
অার সদাপ্রভু তথা হইতে সমস্ত ভূমণ্ডলে তাহাদিগকে ছিন্নভিন্ন করিলেন, এবং তাহারা নগর পত্তন হইতে নিবৃত্ত হইল।
8
So Yahweh scattered them abroad from there on the surface of all the earth. They stopped building the city.
9
এই জন্য সেই নগরের নাম বাবিল [ভেদ] থাকিল; কেননা সেই স্থানে সদাপ্রভু সমস্ত পৃথিবীর ভাষার ভেদ জন্মাইয়াছিলেন, এবং তথা হইতে সদাপ্রভু তাহাদিগকে সমস্ত ভূমণ্ডলে ছিন্নভিন্ন করিয়াছিলেন।
9
Therefore the name of it was called Babel, because Yahweh confused the language of all the earth, there. From there, Yahweh scattered them abroad on the surface of all the earth.
10
শেমের বংশ-বৃত্তান্ত এই। শেম এক শত বৎসর বয়সে, জলপ্লাবনের দুই বৎসর পরে, অর্ফক্ষদের জন্ম দিলেন।
10
This is the history of the generations of Shem. Shem was one hundred years old, and became the father of Arpachshad two years after the flood.
11
অর্ফক্ষদের জন্ম দিলে পর শেম পাঁচ শত বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
11
Shem lived after he became the father of Arpachshad five hundred years, and became the father of sons and daughters.
12
অর্ফক্ষদ পঁয়ত্রিশ বৎসর বয়সে শেলহের জন্ম দিলেন।
12
Arpachshad lived thirty-five years, and became the father of Shelah.
13
শেলহের জন্ম দিলে পর অর্ফক্ষদ চারি শত তিন বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
13
Arpachshad lived after he became the father of Shelah four hundred three years, and became the father of sons and daughters.
14
শেলহ ত্রিশ বৎসর বয়সে এবরের জন্ম দিলেন।
14
Shelah lived thirty years, and became the father of Eber:
15
এবরের জন্ম দিলে পর শেলহ চারি শত তিন বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
15
and Shelah lived after he became the father of Eber four hundred three years, and became the father of sons and daughters.
16
এবর চৌত্রিশ বৎসর বয়সে পেলগের জন্ম দিলেন।
16
Eber lived thirty-four years, and became the father of Peleg.
17
পেলগের জন্ম দিলে পর এবর চারি শত ত্রিশ বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
17
Eber lived after he became the father of Peleg four hundred thirty years, and became the father of sons and daughters.
18
পেলগ ত্রিশ বৎসর বয়সে রিয়ূর জন্ম দিলেন।
18
Peleg lived thirty years, and became the father of Reu.
19
রিয়ূর জন্ম দিলে পর পেলগ দুই শত নয় বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
19
Peleg lived after he became the father of Reu two hundred nine years, and became the father of sons and daughters.
20
রিয়ূ বত্রিশ বৎসর বয়সে সরূগের জন্ম দিলেন।
20
Reu lived thirty-two years, and became the father of Serug.
21
সরূগের জন্ম দিলে পর রিয়ূ দুই শত সপ্ত বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
21
Reu lived after he became the father of Serug two hundred seven years, and became the father of sons and daughters.
22
সরূগ ত্রিশ বৎসর বয়সে নাহোরের জন্ম দিলেন।
22
Serug lived thirty years, and became the father of Nahor.
23
নাহোরের জন্ম দিলে পর সরূগ দুই শত বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
23
Serug lived after he became the father of Nahor two hundred years, and became the father of sons and daughters.
24
নাহোর ঊনত্রিশ বৎসর বয়সে তেরহের জন্ম দিলেন।
24
Nahor lived twenty-nine years, and became the father of Terah.
25
তেরহের জন্ম দিলে পর নাহোর এক শত ঊনিশ বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
25
Nahor lived after he became the father of Terah one hundred nineteen years, and became the father of sons and daughters.
26
তেরহ সত্তর বৎসর বয়সে অব্রাম, নাহোর ও হারণের জন্ম দিলেন।
26
Terah lived seventy years, and became the father of Abram, Nahor, and Haran.
27
তেরহের বংশ-বৃত্তান্ত এই। তেরহ অব্রাম, নাহোর ও হারণের জন্ম দিলেন।
27
Now this is the history of the generations of Terah. Terah became the father of Abram, Nahor, and Haran. Haran became the father of Lot.
28
আর হারণ লোটের জন্ম দিলেন। কিন্তু হারণ আপন পিতা তেরহের সাক্ষাতে আপন জন্মস্থান কল্দীয় দেশের ঊরে প্রাণত্যাগ করিলেন।
28
Haran died before his father Terah in the land of his birth, in Ur of the Chaldees.
29
অব্রাম ও নাহোর উভয়েই বিবাহ করিলেন; অব্রামের স্ত্রীর নাম সারী, ও নাহোরের স্ত্রীর নাম মিল্কা। এই স্ত্রী হারণের কন্যা; হারণ মিল্কার ও যিষ্কার পিতা।
29
Abram and Nahor took wives. The name of Abram's wife was Sarai, and the name of Nahor's wife, Milcah, the daughter of Haran who was also the father of Iscah.
30
সারী বন্ধ্যা ছিলেন, তাঁহার সন্তান হইল না।
30
Sarai was barren. She had no child.
31
আর তেরহ আপন পুত্র অব্রামকে ও হারণের পুত্র আপন পৌত্র লোটকে এবং অব্রামের স্ত্রী সারী নাম্নী পুত্রবধূকে সঙ্গে লইলেন; তাঁহারা একসঙ্গে কনান দেশে যাইবার নিমিত্তে কল্দীয় দেশের ঊর হইতে যাত্রা করিলেন; আর হারণ নগর পর্য্যন্ত গিয়া তথায় বসতি করিলেন।
31
Terah took Abram his son, Lot the son of Haran, his son's son, and Sarai his daughter-in-law, his son Abram's wife. They went forth from Ur of the Chaldees, to go into the land of Canaan. They came to Haran, and lived there.
32
পরে তেরহের দুই শত পাঁচ বৎসর বয়স হইলে ঐ হারণে তাঁহার মৃত্যু হইল।
32
The days of Terah were two hundred five years. Terah died in Haran.
Choose Theme