Home
Bibles
Bible Study with Steffi
Parallel ২ ইতিহাস 19
Aa
Parallel ২ ইতিহাস
Chapter 19
বাংলা বাইবেল · World English Bible
Change versions
Left Bible
Bible in Basic English
King James Version
New King James Version
World English Bible
Young's Literal Translation
বাংলা বাইবেল
ગુજરાતી બાઇબલ
हिन्दी बाइबिल
ಕನ್ನಡ ಬೈಬಲ್
മലയാളം ബൈബിൾ
मराठी बायबल
नेपाली बाइबल
ଓଡ଼ିଆ ବାଇବେଲ
தமிழ் பரிசுத்த வேதாகமம்
తెలుగు బైబిల్
Right Bible
Bible in Basic English
King James Version
New King James Version
World English Bible
Young's Literal Translation
বাংলা বাইবেল
ગુજરાતી બાઇબલ
हिन्दी बाइबिल
ಕನ್ನಡ ಬೈಬಲ್
മലയാളം ബൈബിൾ
मराठी बायबल
नेपाली बाइबल
ଓଡ଼ିଆ ବାଇବେଲ
தமிழ் பரிசுத்த வேதாகமம்
తెలుగు బైబిల్
Back to বাংলা বাইবেল chapter
Back to World English Bible chapter
বাংলা বাইবেল
World English Bible
1
পরে যিহূদা-রাজ যিহোশাফট কুশলে যিরূশালেমে আপন গৃহে ফিরিয়া আসিলেন।
1
Jehoshaphat the king of Judah returned to his house in peace to Jerusalem.
2
আর হনানির পুত্র যেহূ দর্শক তাঁহার সহিত সাক্ষাৎ করিতে গিয়া যিহোশাফট রাজাকে কহিলেন, দুর্জনের সাহায্য করা এবং সদাপ্রভুর বিদ্বেষীদিগকে প্রেম করা কি আপনার উপযুক্ত? এ জন্য সদাপ্রভু হইতে আপনার উপরে ক্রোধ বর্ত্তিল।
2
Jehu the son of Hanani the seer went out to meet him, and said to king Jehoshaphat, Should you help the wicked, and love those who hate Yahweh? for this thing wrath is on you from before Yahweh.
3
যাহা হউক, আপনার মধ্যে কোন কোন সাধু ভাব পাওয়া গিয়াছে; কেননা আপনি দেশ হইতে আশেরা-মূর্ত্তি সকল উচ্ছিন্ন করিয়াছেন, এবং ঈশ্বরের অন্বেষণ করিবার জন্য আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছেন।
3
Nevertheless there are good things found in you, in that you have put away the Asheroth out of the land, and have set your heart to seek God.
4
আর যিহোশাফট যিরূশালেমে বসতি করিলেন; পরে আবার বের্-শেবা অবধি পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশ পর্য্যন্ত লোকদের মধ্যে যাতায়াত করিয়া তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর পক্ষে তাহাদিগকে ফিরাইয়া আনিলেন।
4
Jehoshaphat lived at Jerusalem: and he went out again among the people from Beersheba to the hill-country of Ephraim, and brought them back to Yahweh, the God of their fathers.
5
আর দেশের মধ্যে অর্থাৎ যিহূদার প্রাচীরবেষ্টিত নগর সকলের মধ্যে নগরে নগরে বিচারকর্ত্তা নিযুক্ত করিলেন।
5
He set judges in the land throughout all the fortified cities of Judah, city by city,
6
তিনি বিচারকর্ত্তাদিগকে কহিলেন, তোমরা যাহা করিবে, সাবধান হইয়া করিও; কেননা তোমরা মনুষ্যদের জন্য নয়, কিন্তু সদাপ্রভুর জন্য বিচার করিবে, এবং বিচার ব্যাপারে তিনি তোমাদের সহকারী।
6
and said to the judges, Consider what you do: for you don't judge for man, but for Yahweh; and he is with you in the judgment.
7
অতএব সদাপ্রভুর ভয় তোমাদিগেতে অধিষ্ঠিত হউক; তোমরা সাবধান হইয়া কার্য্য কর, কেননা অন্যায়, কি মুখাপেক্ষা, কি উৎকোচ গ্রহণে আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মতি নাই।
7
Now therefore let the fear of Yahweh be on you; take heed and do it: for there is no iniquity with Yahweh our God, nor respect of persons, nor taking of bribes.
8
আর যিহোশাফট যিরূশালেমেও সদাপ্রভুর পক্ষে বিচারার্থে এবং বিবাদ নিষ্পত্তি করণার্থে লেবীয়দের, যাজকদের ও ইস্রায়েলের পিতৃকুলপতিদের কয়েক জনকে নিযুক্ত করিলেন। আর তাঁহারা যিরূশালেমে ফিরিয়া আসিলেন।
8
Moreover in Jerusalem did Jehoshaphat set of the Levites and the priests, and of the heads of the fathers' houses of Israel, for the judgment of Yahweh, and for controversies. They returned to Jerusalem.
9
তিনি তাঁহাদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা সদাপ্রভুর ভয়ে বিশ্বস্ত ভাবে একাগ্রচিত্তে এইরূপ কার্য্য কর।
9
He charged them, saying, Thus shall you do in the fear of Yahweh, faithfully, and with a perfect heart.
10
রক্তপাতের বিষয়ে, ব্যবস্থা ও আজ্ঞার এবং বিধি ও শাসনের বিষয়ে যে কোন বিচার আপন আপন নগরে বাসকারী তোমাদের ভ্রাতাদের দ্বারা তোমাদের নিকটে উপস্থিত হয়, তদ্বিষয়ে তাহাদিগকে উপদেশ দিবে, পাছে তাহারা সদাপ্রভুর বিরুদ্ধে দোষী হয়, আর তোমাদের উপরে ও তোমাদের ভ্রাতাদের উপরে ক্রোধ বর্ত্তে; ইহা করিও, তাহা হইলে তোমরা দোষী হইবে না।
10
Whenever any controversy shall come to you from your brothers who dwell in their cities, between blood and blood, between law and commandment, statutes and ordinances, you shall warn them, that they not be guilty towards Yahweh, and so wrath come on you and on your brothers: this do, and you shall not be guilty.
11
আর দেখ, সদাপ্রভু সমস্ত বিচারে প্রধান যাজক অমরিয়, এবং রাজার সমস্ত বিচারে যিহূদা-কুলের অধ্যক্ষ ইশ্মায়েলের পুত্র সবদিয় তোমাদের উপরে নিযুক্ত আছেন; কর্ম্মচারী লেবীয়েরাও তোমাদের সম্মুখে আছে। তোমরা সাহসপূর্ব্বক কার্য্য কর, আর সদাপ্রভু সুজনের সহবর্ত্তী হউন।
11
Behold, Amariah the chief priest is over you in all matters of Yahweh; and Zebadiah the son of Ishmael, the ruler of the house of Judah, in all the king's matters: also the Levites shall be officers before you. Deal courageously, and Yahweh be with the good.
Choose Theme