Home Bibles জখরিয় 7:2 · বাংলা বাইবেল
জখরিয় 7:2 · বাংলা বাইবেল

তৎকালে বৈথেলের লোকেরা শরেৎসরকে, রেগম্মেলককে ও তাহাদের লোকদিগকে সদাপ্রভুর কাছে বিনতি করিতে প্রেরণ করিল,

Cross references

যাত্রাপুস্তক 32:11

তখন মোশি আপন ঈশ্বর সদাপ্রভুকে বিনয় করিয়া কহিলেন, হে সদাপ্রভু, তোমার যে প্রজাদিগকে তুমি মহাপরাক্রম ও বলবান্ হস্ত দ্বারা মিসর দেশ হইতে বাহির করিয়াছ, তাহাদের বিরুদ্ধে তোমার ক্রোধ কেন প্রজ্বলিত হইবে?

১ শমূয়েল 13:12

তাই আমি মনে মনে কহিলাম, পলেষ্টীয়েরা এখনই আমার বিরুদ্ধে গিল্‌গলে নামিয়া আসিবে, আর আমি সদাপ্রভুর অনুগ্রহ যাচ্ঞা করি নাই; এই জন্য ইচ্ছা না থাকিলেও আমি হোমবলি উৎসর্গ করিলাম।

১ রাজাবলি 13:6

তখন রাজা ঈশ্বরের লোককে কহিলেন, আমার হস্ত যেন পুনরায় স্বস্থ হয়, এই জন্য আপনি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে অনুগ্রহ যাচ্ঞা করুন, আমার নিমিত্ত প্রার্থনা করুন। তাহাতে ঈশ্বরের লোক সদাপ্রভুর কাছে যাচ্ঞা করিলেন, আর রাজার হস্ত পুনরায় স্বস্থ হইল, পূর্ব্বকার মত হইল।

এজরা 2:28

বৈথেলের ও অয়ের লোক দুই শত তেইশ জন।

এজরা 6:10

যেন তাহারা স্বর্গের ঈশ্বরের উদ্দেশে সৌরভার্থক উপহার উৎসর্গ করে, এবং রাজার ও তাঁহার পুত্রদের জীবন প্রার্থনা করে।

এজরা 7:15

এবং যিরূশালেমে যাঁহার আবাস, ইস্রায়েলের সেই ঈশ্বরের উদ্দেশে রাজা ও তাঁহার মন্ত্রিগণ ইচ্ছাপূর্ব্বক যে রৌপ্য ও স্বর্ণ দিয়াছেন,

এজরা 8:28

আর তাহাদিগকে কহিলাম, তোমরা সদাপ্রভুর উদ্দেশে পবিত্র, এবং এই পাত্র সকলও পবিত্র, এবং এই রৌপ্য ও স্বর্ণ তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে স্বেচ্ছা-দত্ত নৈবেদ্য।

যিশাইয় 60:7

কেদরের সমস্ত মেষপাল তোমার নিকটে একত্রীকৃত হইবে, নবায়োতের মেষগণ তোমার পরিচর্য্যা করিবে; তাহারা আমার যজ্ঞবেদির উপরে উৎসৃষ্ট হইয়া গ্রাহ্য হইবে, আর আমি আপনার ভূষণস্বরূপ গৃহ বিভূষিত করিব।

যিরমিয় 26:19

বল দেখি, যিহূদা-রাজ হিষ্কিয় ও সমস্ত যিহূদা কি তাহাকে বধ করিয়াছিলেন? তিনি কি সদাপ্রভু হইতে ভীত হইয়া সদাপ্রভুর কাছে বিনতি করিলেন না? তাহা করাতে সদাপ্রভু তাঁহাদের বিরুদ্ধে যে অমঙ্গলের কথা বলিয়াছিলেন, তাহা হইতে ক্ষান্ত হইলেন। আমরা ত আপন আপন প্রাণের বিরুদ্ধে ভারী অমঙ্গল করিতেছি।

জখরিয় 6:10

তুমি নির্ব্বাসিত লোকদের কাছে, অর্থাৎ হিল্‌দয়, টোবিয় ও যিদায়ের কাছে [রৌপ্য ও স্বর্ণ] গ্রহণ কর; সেই দিন যাও, সফনিয়ের পুত্র যোশিয়ের বাটীতে গমন কর, বাবিল হইতে তাহারা তথায় আসিয়াছে;

জখরিয় 8:21

এক নগরের নিবাসীরা অন্য নগরে গিয়া এই কথা বলিবে, চল, আমরা সদাপ্রভুর কাছে বিনতি করিতে ও বাহিনীগণের সদাপ্রভুর অন্বেষণ করিতে শীঘ্র যাই; আমিও যাইব।

Interlinear

Choose Theme