Home Bibles ☰ Books জখরিয় 5:8 · বাংলা বাইবেল
জখরিয় 5:8 · বাংলা বাইবেল

পরে তিনি ঐ স্ত্রীকে ঐফার মধ্যে ফেলিয়া দিয়া তাহার মুখে সেই সীসার ঢাকনী দিলেন।

Cross references

আদিপুস্তক 15:16

আর [তোমার বংশের] চতুর্থ পুরুষ এই দেশে ফিরিয়া আসিবে; কেননা ইমোরীয়দের অপরাধ এখনও সম্পূর্ণ হয় নাই।

গীতসংহিতা 38:4

কেননা আমার অপরাধসমূহ আমার মস্তকের উপরে উঠিয়াছে, ভারী বোঝার ন্যায় সে সকল আমার শক্তি অপেক্ষা ভারী।

হিতোপদেশ 5:22

দুষ্ট নিজ অপরাধসমূহে ধরা পড়ে, সে নিজ পাপ-পাশে বদ্ধ হয়।

বিলাপগাথা 1:14

আমার অধর্ম্মের যোঁয়ালি তাঁহার হস্ত দ্বারা বদ্ধ হইয়াছে; তাহা জড়ান হইল, আমার ঘাড়ে উঠিল; তিনি আমার বল খর্ব্ব করিয়াছেন; যাহাদের বিরুদ্ধে আমি উঠিতে পারি না, তাহাদেরই হস্তে প্রভু আমাকে সমর্পণ করিয়াছেন।

আমোস 9:1

আমি প্রভুকে দেখিলাম, তিনি যজ্ঞবেদির কাছে দণ্ডায়মান ছিলেন; তিনি কহিলেন, তুমি মাথ্‌লাতে আঘাত কর, দ্বারের গোবরাট বিকম্পিত হউক, তুমি সকলের মস্তকে তাহা ভাঙ্গিয়া ফেল; আর তাহাদের শেষাংশকে আমি খড়্‌গে বধ করিব, তাহাদের মধ্যে এক জনও পলাইতে পারিবে না, এক জনও রক্ষা পাইতে পারিবে না।

মীখা 6:11

দুষ্টতার নিক্তিতে ও ছলনার বাট্‌খারায় আমি কি বিশুদ্ধ হইব?

জখরিয় 5:7

আর দেখ, এক মণ সীসা উত্থাপিত হইল, আর ঐফার মধ্যে এক স্ত্রী বসিয়া আছে। তিনি কহিলেন, এ দুষ্টতা।

মথি 23:32

তোমরাও তোমাদের পিতৃপুরুষদের পরিমাণ পূর্ণ কর।

১ থিষলনীকীয় 2:16

তাহারা আমাদিগকে পরজাতীয়দের পরিত্রাণের জন্য তাহাদের কাছে কথা বলিতে বারণ করিতেছে; এইরূপে সতত আপনাদের পাপের পরিমাণ পূর্ণ করিতেছে; কিন্তু তাহাদের নিকটে চূড়ান্ত ক্রোধ উপস্থিত হইল।

Interlinear

Choose Theme