Home Bibles ☰ Books জখরিয় 11:2 · বাংলা বাইবেল
জখরিয় 11:2 · বাংলা বাইবেল

হে দেবদারু, হাহাকার কর, কেননা এরসবৃক্ষ পতিত, তরুরাজ সকল নষ্ট হইল; হে বাশনের অলোনবৃক্ষ সকল হাহাকার কর, কেননা দুর্গম বন ভূমিসাৎ হইল।

Cross references

যিশাইয় 2:12

বস্তুতঃ যাহা কিছু গর্ব্বিত ও উদ্ধত এবং যাহা কিছু উচ্চীকৃত, সেই সমস্তের প্রতিকূলে বাহিনীগণের সদাপ্রভুর এক দিন আসিতেছে; সে সকল নত হইবে।

যিশাইয় 2:13

সেই দিন লিবানোনের উচ্চ ও উন্নত সমস্ত এরস বৃক্ষের প্রতিকূল, বাশনের সমস্ত অলোন বৃক্ষের প্রতিকূল,

যিশাইয় 10:33

দেখ, প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, ভয়ঙ্কররূপে শাখাগুলি ভঙ্গ করিবেন; তাহাতে অতি উচ্চমস্তক বৃক্ষ সকল ছিন্ন হইবে, ও অতি উন্নত তরু সকল ভূমিসাৎ হইবে।

যিশাইয় 32:15

যে পর্য্যন্ত ঊর্দ্ধলোক হইতে আমাদের উপরে আত্মা সেচিত না হন, প্রান্তর ফলবৃক্ষের উদ্যানে পরিণত না হয়, ও ফলশালী ক্ষেত্র অরণ্য বলিয়া গণ্য না হয়।

ইজেকিয়েল 20:46

হে মনুষ্য-সন্তান, তুমি দক্ষিণদিকে আপন মুখ রাখ, দক্ষিণ দেশের দিকে বাক্য বর্ষণ কর, ও দক্ষিণ প্রান্তরস্থ অরণ্যের বিপরীতে ভাববাণী বল।

ইজেকিয়েল 31:2

হে মনুষ্য-সন্তান, মিসর-রাজ ফরৌণকে ও তাহার লোকারণ্যকে বল, তুমি তোমার মহিমায় কাহার তুল্য?

ইজেকিয়েল 31:17

তাহার সহিত তাহারাও পাতালে খড়্‌গ নিহত লোকদের কাছে নামিয়াছে; তাহারা তাহার বাহুস্বরূপ হইয়া তাহারই ছায়াতে জাতিগণের মধ্যে বাস করিয়াছিল।

আমোস 6:1

ধিক্‌ তাহাদিগকে, যাহারা সিয়োনে নিশ্চিন্ত রহিয়াছে, ও তাহাদিগকে, যাহারা শমরিয়া পর্ব্বতে নির্ভয়ে রহিয়াছে, জাতিগণের শ্রেষ্ঠাংশের মধ্যে যাহারা প্রসিদ্ধ, ইস্রায়েল-কুল যাহাদের শরণাগত।

নাহূম 3:8

নো-আমোন হইতে তুমি কি শ্রেষ্ঠ? সে ত নদীগণের মধ্যে সুখাসীনা ও চারিদিকে জলবেষ্টিতা ছিল; জলনিধি তাহার পরিখা, সমুদ্র তাহার প্রাচীর ছিল।

লূক 23:31

কারণ লোকেরা সরস বৃক্ষের প্রতি যদি এমন করে, তবে শুষ্ক বৃক্ষে কি না ঘটিবে?

Interlinear

Choose Theme