Home Bibles জখরিয় 10:5 · বাংলা বাইবেল
জখরিয় 10:5 · বাংলা বাইবেল

বীরগণের ন্যায় তাহারা যুদ্ধে [শত্রুদিগকে] পথের কর্দ্দমে মর্দ্দন করিবে; তাহারা যুদ্ধ করিবে, কেননা সদাপ্রভু তাহাদের সহবর্ত্তী; আর অশ্বারোহিগণ লজ্জিত হইবে।

Cross references

দ্বিতীয় বিবরণ 20:1

তুমি তোমার শত্রুদের প্রতিকূলে যুদ্ধ করিতে গিয়া যদি আপনার অপেক্ষা অধিক অশ্ব, রথ ও লোক দেখ, তবে সেই সকল হইতে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে তোমাকে উঠাইয়া আনিয়াছেন, তিনিই তোমার সহবর্ত্তী।

যিহোশূয় 10:14

তাহার পূর্ব্বে কি পরে সদাপ্রভু যে মনুষ্যের রবে এইরূপ কর্ণপাত করিলেন, এমন আর কোন দিন হয় নাই; কেননা সদাপ্রভু ইস্রায়েলের পক্ষে যুদ্ধ করিতেছিলেন।

যিহোশূয় 10:42

যিহোশূয় এই সমস্ত দেশ ও রাজগণকে এক কালেই হস্তগত করিলেন, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের পক্ষে যুদ্ধ করিতেছিলেন।

১ শমূয়েল 16:18

যুবকদের এক জন কহিল, দেখুন, আমি বৈৎলেহমীয় যিশয়ের এক পুত্রকে দেখিয়াছি; সে বীণা বাদনে নিপুণ, বলবান বীর, যোদ্ধা, বাক্‌পটু ও রূপবান, আর সদাপ্রভু তাহার সহবর্ত্তী।

২ শমূয়েল 22:8

তখন পৃথিবী টলিল, কম্পিত হইল, গগনমণ্ডলের ভিত্তি সকল বিচলিত হইল, ও টলিল, কারণ তিনি জ্বলিয়া উঠিলেন।

২ শমূয়েল 22:43

তখন আমি পৃথিবীর ধূলির ন্যায় তাহাদিগকে চূর্ণ করিলাম, পথের কর্দ্দমের ন্যায় তাহাদিগকে দলিত করিলাম, এবং ছড়াইয়া ফেলিলাম।

২ রাজাবলি 9:33

আর তিনি আজ্ঞা করিলেন, উহাকে নীচে ফেলিয়া দেও। তাহারা তাহাকে নীচে ফেলিয়া দিল, আর তাহার কতকটা রক্ত ভিত্তিতে ও অশ্বদের গায়ে ছিট্‌কিয়া পড়িল; আর তিনি তাহাকে পদতলে দলিত করিলেন।

গীতসংহিতা 18:42

তখন আমি তাহাদিগকে বায়ুচালিত ধূলির ন্যায় চূর্ণ করিলাম; পথের কর্দ্দমের ন্যায় ফেলিয়া দিলাম;

গীতসংহিতা 20:7

ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীর্ত্তন করিব।

গীতসংহিতা 33:16

কোন রাজা মহাসৈন্য দ্বারা ত্রাণ পায় না; বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না;

গীতসংহিতা 45:3

হে বীর, তোমার খড়্‌গ কটিদেশে বন্ধন কর, তোমার প্রভা ও প্রতাপ [গ্রহণ কর]।

যিশাইয় 8:9

হে জাতিগণ, কোলাহল কর, কিন্তু তোমরা ভগ্ন হইবে; হে দূরদেশীয় সকল লোক, কর্ণপাত কর; খড়্‌গ বাঁধ, কিন্তু তোমরা ভগ্ন হইবে, খড়্‌গ বাঁধ, কিন্তু তোমরা ভগ্ন হইবে,

যিশাইয় 10:6

আমি তাহাকে এক পামর জাতির বিপরীতে পাঠাইব, আমার ক্রোধপাত্র লোকবৃন্দের বিরুদ্ধে আজ্ঞা দিব, যেন সে লুট করে, ও লুটিত দ্রব্য লইয়া যায়, ও তাহাদিগকে পথের কাদার ন্যায় দলায়।

যিশাইয় 25:10

কেননা সদাপ্রভুর হস্ত এই পর্ব্বতে অধিষ্ঠিত থাকিবে; আর যেমন পোয়াল সারকুড়ের জলে পদতলে দলিত হয়, তেমনি মোয়াব স্বস্থানে দলিত হইবে।

যিশাইয় 31:1

ধিক্‌ তাহাদিগকে, যাহারা সাহায্যের জন্য মিসরে নামিয়া যায়, অশ্বগণে বিশ্বাস করে, রথের বাহুল্য প্রযুক্ত রথে নির্ভর করে, অশ্বারোহিগণ অতি বলবান বলিয়া তাহাদের উপরে নির্ভর করে, কিন্তু ইস্রায়েলের পবিত্রতমের দিকে চাহে না, এবং সদাপ্রভুর অন্বেষণ করে না।

যিশাইয় 41:12

যাহারা তোমার সহিত বিরোধ করে, তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে, কিন্তু দেখিতে পাইবে না; যাহারা তোমার সহিত যুদ্ধ করে, তাহারা অবস্তুবৎ ও অকিঞ্চনবৎ হইবে।

ইজেকিয়েল 38:15

আর তুমি আপন স্থান হইতে, উত্তরদিকের প্রান্ত হইতে, আসিবে, এবং অনেক জাতি তোমার সঙ্গে আসিবে; তাহারা সকলে ঘোড়ায় চড়িয়া আসিবে, মহাসমাজ ও বিক্রমী সৈন্যসামন্ত হইবে।

যোয়েল 3:12

জাতিগণ জাগিয়া উঠুক, যিহোশাফট-তলভূমিতে আইসুক, কেননা সে স্থানে আমি চারিদিকের সমস্ত জাতির বিচার করিতে বসিব।

আমোস 2:15

আর ধনুর্দ্ধর দাঁড়াইয়া থাকিবে না, ও দ্রুতপদ রক্ষা পাইবে না, এবং অশ্বারোহীও নিজ প্রাণ রক্ষা করিবে না;

মীখা 7:10

তাহা দেখিয়া আমার বিদ্বেষিণী লজ্জায় আচ্ছন্ন হইবে; সে ত আমাকে বলিত, ‘তোমার ঈশ্বর সদাপ্রভু কোথায়?’ আমি স্বচক্ষে তাহাকে দেখিব; এখন সে পথের কর্দ্দমের ন্যায় পদতলে দলিতা হইবে।

হাগ্গয় 2:22

আর রাজগণের সিংহাসন উল্টাইয়া ফেলিব, জাতিগণের সকল রাজ্যের পরাক্রম নষ্ট করিব, রথ ও রথারোহীদিগকে উল্টাইয়া ফেলিব, এবং অশ্ব ও অশ্বারোহিগণ আপন আপন ভ্রাতার খড়্‌গে পতিত হইবে।

জখরিয় 9:13

কারণ আমি আপনার জন্য যিহূদাকে ধনুরূপে আকর্ষণ করিয়াছি, বাণরূপে ইফ্রয়িমকে সন্ধান করিয়াছি; আর হে সিয়োন, আমি তোমার সন্তানদিগকে, হে যবন তোমার সন্তানদের বিরুদ্ধে উত্তেজিত করিব, ও তোমাকে বীরের খড়্‌গস্বরূপ করিব।

জখরিয় 12:4

সদাপ্রভু কহেন, সেই দিন আমি সমস্ত অশ্বকে স্তব্ধতায় ও তদারোহীকে উন্মাদে আহত করিব, এবং যিহূদা-কুলের প্রতি আপন চক্ষু উন্মীলিত করিব, আর জাতিগণের সমস্ত অশ্বকে অন্ধতায় আহত করিব।

জখরিয় 12:8

সেই দিন সদাপ্রভু যিরূশালেম-নিবাসিগণকে রক্ষা করিবেন; আর সেই দিন তাহাদের মধ্যে যে উছোট খাইল, সেও দায়ূদের সদৃশ হইবে, এবং দায়ূদের কুল ঈশ্বরের সদৃশ, সদাপ্রভুর যে দূত তাহাদের অগ্রগামী, তাঁহার সদৃশ হইবে।

জখরিয় 14:3

তখন সদাপ্রভু বাহির হইবেন, এবং সংগ্রামের দিনে যেমন যুদ্ধ করিয়াছিলেন, তেমনি ঐ জাতিগণের সহিত যুদ্ধ করিবেন।

জখরিয় 14:13

আর সেই দিন তাহাদের মধ্যে সদাপ্রভু হইতে মহাকোলাহল হইবে; তাহারা প্রত্যেক জন আপন আপন প্রতিবাসীর হস্ত ধরিবে, এবং প্রত্যেকের হস্ত আপন আপন প্রতিবাসীর বিরুদ্ধে উত্তোলিত হইবে।

মথি 4:3

তখন পরীক্ষক নিকটে আসিয়া তাঁহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বল, যেন এই পাথরগুলা রুটী হইয়া যায়।

মথি 28:20

আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখ, আমিই যুগান্ত পর্য্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।

লূক 24:19

তিনি তাঁহাদিগকে কহিলেন, কি কি প্রকার ঘটনা? তাঁহারা তাঁহাকে বলিলেন, নাসরতীয় যীশু বিষয়ক ঘটনা, যিনি ঈশ্বরের ও সকল লোকের সাক্ষাতে কার্য্যে ও বাক্যে পরাক্রমী ভাববাদী ছিলেন;

প্রেরিতদের কার্য 7:22

আর মোশি মিস্রীয়দের সমস্ত বিদ্যায় শিক্ষিত হইলেন, এবং তিনি বাক্যে ও কার্য্যে পরাক্রমী ছিলেন।

প্রেরিতদের কার্য 18:24

আপল্লো নামক এক জন যিহূদী ইফিষে আসিলেন; তিনি জাতিতে আলেক্‌সান্দ্রীয়, একজন সুবক্তা, এবং শাস্ত্রে ক্ষমতাপন্ন ছিলেন।

রোমীয় 8:31

এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে?

২ করিন্থীয় 10:4

কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী।

২ তীমথিয় 4:7

আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্য্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি।

২ তীমথিয় 4:17

কিন্তু প্রভু আমার নিকটে দাঁড়াইলেন, এবং আমাকে বলবান্‌ করিলেন, যেন আমা দ্বারা প্রচার-কার্য্য সম্পন্ন হয় এবং পরজাতীয় সকল লোক তাহা শুনিতে পায়; আর আমি সিংহের মুখ হইতে রক্ষা পাইলাম।

প্রকাশিত বাক্য 19:13

আর তিনি রক্তে ডুবান বস্ত্র পরিহিত; এবং “ঈশ্বরের বাক্য”—এই নামে আখ্যাত।

প্রকাশিত বাক্য 19:17

পরে আমি দেখিলাম, এক জন দূত সূর্য্যমধ্যে দাঁড়াইয়া আছেন; আর তিনি উচ্চ রবে চীৎকার করিয়া, আকাশের মধ্যপথে যে সকল পক্ষী উড়িয়া যাইতেছে, সে সকলকে কহিলেন, আইস, ঈশ্বরের মহাভোজে একত্র হও,

Interlinear

Choose Theme