Home Bibles জখরিয় 1:21 · বাংলা বাইবেল
জখরিয় 1:21 · বাংলা বাইবেল

আমি জিজ্ঞাসা করিলাম, ইহারা কি করিতে আসিতেছে? তিনি কহিলেন, ঐ শৃঙ্গ সকল যিহূদাকে এমন ছিন্নভিন্ন করিয়াছে যে, কেহই মস্তক তুলিতে পারে নাই; কিন্তু যে জাতিগণ যিহূদা দেশকে ছিন্নভিন্ন করিবার জন্য শৃঙ্গ উঠাইয়াছে, তাহাদিগকে ভয় দেখাইবার জন্য ও তাহাদের শৃঙ্গ সকল নীচে ফেলিয়া দিবার জন্য ইহারা আসিতেছে।

Cross references

গীতসংহিতা 75:4

আমি গর্ব্বিত লোকদিগকে কহিলাম, গর্ব্ব করিও না; দুষ্ট লোকদিগকে কহিলাম, শৃঙ্গ তুলিও না।

গীতসংহিতা 75:10

আর আমি দুষ্টগণের সমস্ত শৃঙ্গ কাটিয়া ফেলিব, কিন্তু ধার্ম্মিকগণের শৃঙ্গ উচ্চীকৃত হইবে।

বিলাপগাথা 2:17

সদাপ্রভু যে সঙ্কল্প করিয়াছিলেন, তাহা সিদ্ধ করিয়াছেন; পুরাকালে যাহা আজ্ঞা করিয়াছিলেন, সেই বাক্য পূর্ণ করিয়াছেন, তিনি নিপাত করিয়াছেন, দয়া করেন নাই; তিনি শত্রুকে তোমার উপরে আনন্দ করিতে দিয়াছেন, তোমার বিপক্ষদের শৃঙ্গ উচ্চ করিয়াছেন।

দানিয়েল 12:7

পরে আমি শুনিতে পাইলাম, সেই মসীনা-বস্ত্র-পরিহিত ও নদীর জলের ঊর্দ্ধে স্থিত ব্যক্তি আপন দক্ষিণ ও বাম হস্ত স্বর্গের দিকে তুলিয়া নিত্যজীবী ঈশ্বরের নামে শপথ করিয়া কহিলেন, ইহা এক কাল, [দুই] কাল ও অর্দ্ধ কালে হইবে, এবং পবিত্র জাতির বাহুভঙ্গ সম্পূর্ণ হইলে এই সকল সিদ্ধ হইবে।

জখরিয় 1:19

তখন আমার সঙ্গে আলাপকারী দূতকে জিজ্ঞাসা করিলাম, এগুলি কি? তিনি আমাকে কহিলেন, এ সেই সকল শৃঙ্গ, যাহারা যিহূদা, ইস্রায়েল এবং যিরূশালেমকে ছিন্নভিন্ন করিয়াছে।

Interlinear

Choose Theme