পরমগীত 8:3 · বাংলা বাইবেল
তাঁহার বাম হস্ত আমার মস্তকের নীচে থাকিত, তাঁহার দক্ষিণ হস্ত আমাকে আলিঙ্গন করিত।
Cross references
দ্বিতীয় বিবরণ 33:27
অনাদি ঈশ্বর তোমার বাসস্থান, নিম্নে অনন্তস্থায়ী বাহুযুগল; তিনি তোমার সম্মুখ হইতে শত্রুকে দূর করিলেন, আর বলিলেন, বিনাশ কর।
পরমগীত 2:6
তাঁহার বাম হস্ত আমার মস্তকের নীচে, থাকে, তাঁহার দক্ষিণ হস্ত আমাকে আলিঙ্গন করে।
যিশাইয় 62:4
লোকে তোমাকে আর পরিত্যক্তা বলিবে না, এবং তোমার ভূমিকে আর ধ্বংসস্থান বলিবে না; কিন্তু তুমি হিফ্সীবা [উহাতে আমার প্রীতি], ও তোমার ভূমি বিয়ূলা [বিবাহিতা] নামে আখ্যাতা হইবে? কেননা সদাপ্রভু তোমাতে প্রীত, এবং তোমার ভূমি বিবাহিতা হইবে।
২ করিন্থীয় 12:9
আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট; কেননা আমার শক্তি দুর্ব্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্ব্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে।