Home Bibles পরমগীত 8:10 · বাংলা বাইবেল
পরমগীত 8:10 · বাংলা বাইবেল

আমি ভিত্তিস্বরূপা, এবং আমার কুচযুগ তাহার উচ্চগৃহের ন্যায়; তখন তাঁহার নয়নগোচরে শান্তিপ্রাপ্তার ন্যায় হইলাম।

Cross references

আদিপুস্তক 6:8

কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন।

দ্বিতীয় বিবরণ 7:7

অন্য সকল জাতি অপেক্ষা তোমরা সংখ্যাতে অধিক, এই জন্য যে সদাপ্রভু তোমাদিগকে স্নেহ করিয়াছেন ও মনোনীত করিয়াছেন, তাহা নয়; কেননা সমস্ত জাতির মধ্যে তোমরা অল্পসংখ্যক ছিলে।

হিতোপদেশ 3:4

তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে, ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে।

পরমগীত 4:4

তোমার গলদেশ দায়ূদের সেই দুর্গের সদৃশ, যাহা অস্ত্রাগারের নিমিত্ত নির্ম্মিত, যাহার মধ্যে এক সহস্র চর্ম্ম টাঙ্গান রহিয়াছে, সে সমস্তই বীরগণের ঢাল।

পরমগীত 4:5

তোমার কুচযুগল দুই হরিণ-শাবকের, হরিণীর দুই যমজ বৎসের ন্যায়, যাহারা শোশন পুষ্পবনে চরে।

পরমগীত 7:3

তোমার কুচযুগ দুই হরিণশাবকের ন্যায়, হরিণীর যমজ দুইটী বৎসের ন্যায়।

পরমগীত 7:7

তোমার এই দীর্ঘতা খর্জ্জুর বৃক্ষের ন্যায়, তোমার কুচযুগ দ্রাক্ষাগুচ্ছস্বরূপ।

যিশাইয় 60:10

আর বিজাতি-সন্তানেরা তোমার প্রাচীর গাঁথিবে, তাহাদের রাজগণ তোমার পরিচর্য্যা করিবে; কেননা আমি কোপভরে তোমাকে প্রহার করিয়াছি, কিন্তু অনুগ্রহে তোমার প্রতি করুণা করিলাম।

ইজেকিয়েল 16:7

আমি তোমাকে ক্ষেত্রস্থ উদ্ভিজ্জের ন্যায় অতিশয় বাড়াইলাম, তাহাতে তুমি বৃদ্ধি পাইয়া বড় হইয়া উঠিলে, পরম শোভা প্রাপ্ত হইলে, তোমার স্তনযুগল পীন ও কেশ দীর্ঘ হইল; কিন্তু তুমি বিবস্ত্রা ও উলঙ্গিনী ছিলে।

লূক 1:30

দূত তাঁহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ।

রোমীয় 5:1

অতএব বিশ্বাসহেতু ধার্ম্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশে সন্ধি লাভ করিয়াছি;

ইফিষীয় 1:6

সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন,

ইফিষীয় 1:8

যাহা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি উপচিয়া পড়িতে দিয়াছেন।

১ তীমথিয় 1:16

কিন্তু এই জন্য দয়া পাইয়াছি, যেন যীশু খ্রীষ্ট এই অগ্রগণ্য আমাতে সম্পূর্ণ দীর্ঘসহিষ্ণুতা প্রদর্শন করেন, যাহাতে আমি তাহাদের আদর্শ হইতে পারি, যাহারা অনন্ত জীবনের নিমিত্ত তাঁহাতে বিশ্বাস করিবে।

Interlinear

Choose Theme