পরমগীত 6:3 · বাংলা বাইবেল
আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই; তিনি শোশন পুষ্পবনে [পাল] চরান।
Cross references
গীতসংহিতা 119:94
আমি তোমারই, আমাকে পরিত্রাণ কর; কারণ আমি তব নিদেশমালার অন্বেষণ করিয়াছি।
পরমগীত 2:16
আমার প্রিয় আমারই, আর আমি তাঁহারই; তিনি শোশন পুষ্পবনে [আপন পাল] চরান।
পরমগীত 7:10
আমি আমার প্রিয়েরই, তাঁহার বাসনা আমারই প্রতি।
ইব্রীয় 8:10
কিন্তু সেই কালের পর আমি ইস্রায়েল-কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা প্রভু বলেন; আমি তাহাদের চিত্তে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব, ও তাহারা আমার প্রজা হইবে।
প্রকাশিত বাক্য 21:2
আর আমি দেখিলাম, “পবিত্র নগরী, নূতন যিরূশালেম,” স্বর্গ হইতে, ঈশ্বরের নিকট হইতে, নামিয়া আসিতেছে; সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল।