Home Bibles ☰ Books পরমগীত 4:2 · বাংলা বাইবেল
পরমগীত 4:2 · বাংলা বাইবেল

তোমার দন্তশ্রেণী ছিন্নলোমা মেষীর পালবৎ, যাহারা স্নান করিয়া উঠিয়া আসিয়াছে, যাহারা সকলে যমজ শাবকবিশিষ্টা, যাহাদের মধ্যে একটীও মৃতবৎসা নাই।

Cross references

যাত্রাপুস্তক 23:26

তোমার দেশে কাহারও গর্ভপাত হইবে না, এবং কেহ বন্ধ্যা হইবে না; আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করিব।

দ্বিতীয় বিবরণ 7:13

এবং তিনি তোমাকে প্রেম করিবেন, আশীর্ব্বাদ করিবেন ও বর্দ্ধিষ্ণু করিবেন; আর তিনি যে দেশ তোমাকে দিতে তোমার পিতৃপরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশে তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার শস্য, তোমার দ্রাক্ষারস, তোমার তৈল, তোমার গোরুদের বৎস ও তোমার মেষীদের শাবক, এই সকলেতে আশীর্ব্বাদ করিবেন।

পরমগীত 6:6

তোমার দন্তশ্রেণী মেষীর পালবৎ, যাহারা স্নান করিয়া উঠিয়া আসিয়াছে, যাহারা সকলে যমজ-শাবকবিশিষ্টা, যাহাদের মধ্যে একটীও মৃতবৎসা নাই।

যিরমিয় 15:16

তোমার বাক্য সকল পাওয়া গেল, আর আমি সেগুলি ভক্ষণ করিলাম, তোমার বাক্য সকল আমার আমোদ ও চিত্তের হর্ষজনক ছিল; কেননা হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমার উপরে তোমার নাম কীর্ত্তিত।

যোহন 15:7

তোমরা যদি আমাতে থাক, এবং আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয়, যাচ্ঞা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে।

কলসীয় 1:4

কেননা খ্রীষ্ট যীশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের আছে, তাহার সংবাদ শুনিয়াছি;

১ থিষলনীকীয় 2:13

আর এই জন্য আমরাও অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে, আমাদের কাছে ঈশ্বরের বার্ত্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে; তাহা ঈশ্বরের বাক্যই বটে, এবং বিশ্বাসী যে তোমরা, তোমাদের মধ্যে নিজ কার্য্য সাধনও করিতেছে।

২ পিতর 1:5

আর ইহারই জন্য তোমরা সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া আপনাদের বিশ্বাসে

Interlinear

Choose Theme