Home Bibles ☰ Books পরমগীত 4:14 · বাংলা বাইবেল
পরমগীত 4:14 · বাংলা বাইবেল

জটামাংসী ও কুঙ্কুম, বচ, দারুচিনি ও সর্ব্বপ্রকার সুগন্ধি ধূনার বৃক্ষ, গন্ধরস অগুরু ও প্রধান প্রধান সমস্ত সুগন্ধির তরু।

Cross references

আদিপুস্তক 43:11

তখন তাঁহাদের পিতা ইস্রায়েল তাঁহাদিগকে কহিলেন, যদি তাহাই হয়, তবে এক কর্ম্ম কর; তোমরা আপন আপন পাত্রে এই দেশের প্রশংসিত দ্রব্য,—গুগ্‌গুলু, মধু, সুগন্ধি দ্রব্য, গন্ধরস, পেস্তা ও বাদাম কিছু কিছু লইয়া গিয়া সেই ব্যক্তিকে উপঢৌকন দেও।

যাত্রাপুস্তক 30:23

তুমি আপনার নিকটে উত্তম উত্তম সুগন্ধি দ্রব্য, অর্থাৎ পবিত্র স্থানের শেকল অনুসারে পাঁচ শত শেকল নির্ম্মল গন্ধরস, তাহার অর্দ্ধ অর্থাৎ আড়াই শত শেকল সুগন্ধি দারুচিনি, আড়াই শত শেকল সুগন্ধি বচ,

গণনা 24:6

সেগুলি উপত্যকার ন্যায় বিস্তারিত, নদী তীরস্থ উদ্যানের তুল্য, সদাপ্রভুর রোপিত অগুরু বৃক্ষ-রাজির সদৃশ, জল-পার্শ্বস্থ এরস বৃক্ষ-রাজির ন্যায়।

১ রাজাবলি 10:10

পরে তিনি রাজাকে এক শত বিশ তালন্ত স্বর্ণ ও অতি প্রচুর সুগন্ধি দ্রব্য ও মণি উপঢৌকন দিলেন; শিবার রাণী শলোমন রাজাকে যত সুগন্ধি দ্রব্য দিলেন, তত প্রচুর সুগন্ধি দ্রব্য আর কখনও আইসে নাই।

২ ইতিহাস 9:9

পরে তিনি রাজাকে এক শত বিশ তালন্ত স্বর্ণ ও অতি প্রচুর সুগন্ধি দ্রব্য ও মণি উপঢৌকন দিলেন। শিয়ার রাণী শলোমন রাজাকে যাদৃশ সুগন্ধি দ্রব্য দিলেন, তাদৃশ সুগন্ধি দ্রব্য আর হয় নাই।

হিতোপদেশ 7:17

আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়া আপন শয্যা আমোদিত করিয়াছি।

পরমগীত 1:12

যখন রাজা সভায় বসিলেন, আমার জটামাংসীর সৌরভ বিস্তারিত হইল।

পরমগীত 3:6

গন্ধরস ও কুন্দুরুতে সুবাসিত হইয়া, বণিকের সর্ব্বপ্রকার দ্রব্যে সুবাসিত হইয়া, ধূমস্তম্ভের ন্যায় প্রান্তর হইতে আসিতেছেন, উনি কে?

পরমগীত 4:6

যাবৎ দিবস শীতল না হয়, ও ছায়া সকল পলায়ন না করে, তাবৎ আমি গন্ধরসের পর্ব্বতে যাইব, আর কুন্দুরুর পর্ব্বতে যাইব।

পরমগীত 5:1

আমি নিদ্রিতা ছিলাম, কিন্তু আমার হৃদয় জাগিয়াছিল; আমার প্রিয়ের স্বর, তিনি দ্বারে আঘাত করিয়া কহিলেন,

পরমগীত 6:2

আমার প্রিয়তম আপন উপবনে সুগন্ধি ওষধির চৌকাতে গিয়াছেন, উপবনে [পাল] চরাইবার জন্য ও শোশন পুষ্প চয়ন করিবার জন্য।

ইজেকিয়েল 27:19

বদান ও যবন উষল হইতে আসিয়া তোমার পণ্য পরিশোধ করিত; তোমার বিনিমেয় দ্রব্যের মধ্যে কান্তলৌহ, কাশ ও দারুচিনি থাকিত।

Interlinear

Choose Theme