পরমগীত 3:5 · বাংলা বাইবেল
অয়ি যিরূশালেমের কন্যাগণ। আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, মৃগী ও মাঠের হরিণীদিগের দিব্য দিয়া বলিতেছি, তোমরা প্রেমকে জাগাইও না, উত্তেজনা করিও না, যে পর্য্যন্ত তাহার বাসনা না হয়।
Cross references
পরমগীত 2:6
তাঁহার বাম হস্ত আমার মস্তকের নীচে, থাকে, তাঁহার দক্ষিণ হস্ত আমাকে আলিঙ্গন করে।
পরমগীত 2:7
অয়ি যিরূশালেমের কন্যাগণ! আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, মৃগী ও মাঠের হরিণীদিগের দিব্য দিয়া বলিতেছি, তোমরা প্রেমকে জাগাইও না, উত্তেজনা করিও না, যে পর্য্যন্ত তাহার বাসনা না হয়।
পরমগীত 8:4
অয়ি যিরূশালেম-কন্যাগণ! আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, তোমরা প্রেমকে কেন জাগাইবে? কেন উত্তেজনা করিবে, যে পর্য্যন্ত তাহার বাসনা না হয়?
মীখা 4:8
আর হে পালের দুর্গ, হে সিয়োন-কন্যার গিরি, তোমারই কাছে [রাজ্য] আসিবেই আসিবে, হাঁ, পূর্ব্বকালীন কর্ত্তৃত্ব, যিরূশালেম-কন্যার রাজ্য আসিবে।