Home Bibles পরমগীত 3:2 · বাংলা বাইবেল
পরমগীত 3:2 · বাংলা বাইবেল

[বলিলাম], আমি এখন উঠিয়া নগরে ভ্রমণ করিব, গলিতে গলিতে ও চকে চকে ভ্রমণ করিব, আমার প্রাণ-প্রিয়তমের অন্বেষণ করিব; অন্বেষণ করিয়াছিলাম, কিন্তু তাঁহাকে পাইলাম না।

Cross references

গীতসংহিতা 22:1

ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আমার রক্ষা হইতে ও আমার আর্ত্তনাদের উক্তি হইতে কেন দূরে থাক?

গীতসংহিতা 42:7

তোমার নির্ঝরসমূহের শব্দে জলপ্রবাহ জলপ্রবাহকে আহ্বান করিতেছে; তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ আমার উপর দিয়া যাইতেছে।

গীতসংহিতা 43:2

কেননা তুমিই আমার দুর্গস্বরূপ ঈশ্বর; কেন আমাকে ত্যাগ করিয়াছ? আমি কেন শত্রুর দৌরাত্ম্যে বিষণ্ণ হইয়া বেড়াইতেছি?

গীতসংহিতা 77:7

প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করিবেন? তিনি কি আর সুপ্রসন্ন হইবেন না?

হিতোপদেশ 1:20

প্রজ্ঞা বাহিরে উচ্চৈঃস্বরে ডাকে, চকে চকে নিজ রব ছাড়ে;

হিতোপদেশ 8:2

সে পথের পার্শ্বস্থ উচ্চস্থানের চূড়ায়, মার্গ সকলের সংযোগস্থানে দাঁড়ায়;

হিতোপদেশ 8:34

ধন্য সেই ব্যক্তি, যে আমার কথা শুনে, যে দিন দিন আমার দ্বারে জাগ্রৎ থাকে, আমার দ্বারের চৌকাঠে থাকিয়া অপেক্ষা করে।

পরমগীত 1:7

হে আমার প্রাণ-প্রিয়তম! আমাকে বল, তুমি [পাল] কোথায় চরাইতেছ? মধ্যাহ্নকালে কোথায় শয়ন করাইতেছ? আমি কেন অবগুণ্ঠনবতীর ন্যায় হইব, তোমার সখাদের পালের নিকটে?

পরমগীত 5:5

আমি আপন প্রিয়ের জন্য দুয়ার খুলিতে উঠিলাম; তখন গন্ধরসে আমার হস্ত ভিজিল, আমার অঙ্গুলি দ্রব গন্ধরসে ভিজিল, অর্গলের হাতলের উপরে।

যিশাইয় 64:7

আবার, কেহ তোমার নামে ডাকে না, তোমাকে ধরিতে উৎসুক হয় না; কেননা তুমি আমাদের হইতে আপন মুখ লুকাইয়াছ, আমাদের অপরাধের হস্তে আমাদিগকে গলিয়া যাইতে দিতেছ।

যিরমিয় 5:1

তোমরা যিরূশালেমের সড়কে সড়কে দৌড়াদৌড়ি কর, দেখ, জ্ঞাত হও, এবং তথাকার সকল চকে অন্বেষণ কর; যদি এমন এক জনকেও পাইতে পার, যে ন্যায়াচরণ করে, সত্যের অনুশীলন করে, তবে আমি নগরকে ক্ষমা করিব।

মথি 26:40

পরে তিনি সেই শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন, তাঁহারা ঘুমাইয়া পড়িয়াছেন, আর তিনি পিতরকে কহিলেন, এ কি? এক ঘন্টাও কি আমার সঙ্গে জাগিয়া থাকিতে তোমাদের শক্তি হইল না?

লূক 14:21

পরে সে দাস আসিয়া তাহার প্রভুকে এই সমস্ত বৃত্তান্ত জানাইল। তখন সেই গৃহকর্ত্তা ক্রুদ্ধ হইয়া আপন দাসকে কহিলেন, শীঘ্র বাহির হইয়া নগরের পথে পথে ও গলিতে গলিতে যাও, দরিদ্র, নুলা, খঞ্জ ও অন্ধদিগকে এখানে আন।

যোহন 1:6

এক জন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন, তাঁহার নাম যোহন।

রোমীয় 13:11

আর এরূপ কর, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছ; ফলতঃ এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় হইল; কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম, তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরও সন্নিকট।

১ করিন্থীয় 15:34

ধার্ম্মিক হইবার জন্য চেতন হও, পাপ করিও না, কেননা কাহারও কাহারও ঈশ্বর-জ্ঞান নাই; আমি তোমাদের লজ্জার নিমিত্ত এই কথা কহিতেছি।

ইফিষীয় 5:14

এই জন্য উক্ত আছে, “হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রৎ হও, এবং মৃতগণের মধ্য হইতে উঠ, তাহাতে খ্রীষ্ট তোমার উপরে আলোক উদয় করিবেন।”

Interlinear

Choose Theme