পরে বোয়স রূৎকে বিবাহ করিলে তিনি তাঁহার স্ত্রী হইলেন, এবং বোয়স তাঁহার কাছে গমন করিলে তিনি সদাপ্রভু হইতে গর্ভধারণশক্তি পাইয়া পুত্র প্রসব করিলেন।
Cross references
পরে অব্রাহাম ঈশ্বেরর কাছে প্রার্থনা করিলেন, আর ঈশ্বর অবীমেলককে ও তাঁহার স্ত্রীকে ও তাঁহার দাসীগণকে সুস্থ করিলেন; তাহাতে তাহারা প্রসব করিল।
ইস্হাকের স্ত্রী বন্ধ্যা হওয়াতে তিনি তাঁহার নিমিত্তে সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। তাহাতে সদাপ্রভু তাঁহার প্রার্থনা শুনিলেন, তাঁহার স্ত্রী রিবিকা গর্ভবতী হইলেন।
পরে সদাপ্রভু লেয়াকে অবজ্ঞাতা দেখিয়া তাঁহার গর্ভ মুক্ত করিলেন, কিন্তু রাহেল বন্ধ্যা হইলেন।
তাহাতে রাহেলের প্রতি যাকোবের ক্রোধ প্রজ্বলিত হইল; তিনি কহিলেন, আমি কি ঈশ্বরের প্রতিনিধি? তিনিই তোমাকে গর্ভফল দিতে অস্বীকার করিয়াছেন।
আর ঈশ্বর রাহেলকে স্মরণ করিলেন, ঈশ্বর তাঁহার প্রার্থনা শুনিলেন, তাঁহার গর্ভ মুক্ত করিলেন।
পরে এষৌ চক্ষু তুলিয়া নারীগণকে ও বালকগণকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ইহারা তোমার কে? তিনি কহিলেন, ঈশ্বর অনুগ্রহ করিয়া আপনার দাসকে এই সকল সন্তান দিয়াছেন।
এখন বৎসে, ভয় করিও না, তুমি যাহা বলিবে, আমি তোমার জন্য সে সমস্ত করিব; কেননা তুমি যে সাধ্বী, ইহা আমার স্বজাতীয়দের নগর-দ্বারের সকলেই জানে।
সদাপ্রভু সেই যুবতীর গর্ভ হইতে যে সন্তান তোমাকে দিবেন, তাহা দ্বারা তামরের গর্ভজাত যিহূদার পুত্র পেরসের কুলের ন্যায় তোমার কুল হউক।
আমি এই বালকের জন্য প্রার্থনা করিয়াছিলাম; আর সদাপ্রভুর কাছে যাহা চাহিয়াছিলাম, তাহা তিনি আমাকে দিয়াছেন।
পরিতৃপ্তেরা খাদ্যের জন্য বেতনগ্রাহী হইল, ক্ষুধিতেরা বিশ্রাম প্রাপ্ত হইল; এমন কি, বন্ধ্যা স্ত্রী সপ্ত পুত্র প্রসব করিল, আর বহুপুত্রা ক্ষীণা হইল।
তিনি বন্ধ্যাকে গৃহিণী করেন, পুত্রদের আনন্দময়ী মাতা করেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
দেখ, সন্তানেরা সদাপ্রভুদত্ত অধিকার, গর্ভের ফল তাঁহার দত্ত পুরস্কার।