Home Bibles রূথ 1:9 · বাংলা বাইবেল
রূথ 1:9 · বাংলা বাইবেল

তোমরা উভয়ে যেন স্বামীর বাটীতে বিশ্রাম পাও, সদাপ্রভু তোমাদিগকে এই বর দিউন। পরে সে তাহাদিগকে চুম্বন করিল; তাহাতে তাহারা উচ্চৈঃস্বরে রোদন করিল।

Cross references

আদিপুস্তক 27:27

তখন তিনি নিকটে গিয়া চুম্বন করিলেন, আর ইস্‌হাক তাঁহার বস্ত্রের গন্ধ লইয়া তাঁহাকে আশীর্ব্বাদ করিয়া কহিলেন, দেখ, আমার পুত্রের সুগন্ধ সদাপ্রভুর আশীর্ব্বাদযুক্ত ক্ষেত্রের সুগন্ধের ন্যায়।

আদিপুস্তক 29:11

পরে যাকোব রাহেলকে চুম্বন করিয়া উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিলেন।

আদিপুস্তক 31:28

তুমি আমার পুত্র কন্যাগণকে চুম্বন করিতেও আমাকে দিলে না; এ অজ্ঞানের কর্ম্ম করিয়াছ।

আদিপুস্তক 45:15

আর যোষেফ অন্য সকল ভাইকেও চুম্বন করিলেন, ও তাঁহাদের গলা ধরিয়া রোদন করিলেন; তাহার পরে তাঁহার ভ্রাতারা তাঁহার সহিত আলাপ করিতে লাগিলেন।

রূথ 3:1

পরে তাহার শাশুড়ী নয়মী তাহাকে কহিল, বৎসে, তোমার যাহাতে মঙ্গল হয়, এমন বিশ্রামস্থান আমি কি তোমার জন্য চেষ্টা করিব না?

প্রেরিতদের কার্য 20:37

তাহাতে সকলে বিস্তর রোদন করিলেন, এবং পৌলের গলা ধরিয়া তাঁহাকে চুম্বন করিতে লাগিলেন;

Interlinear

Choose Theme