Home Bibles ☰ Books রূথ 1:3 · বাংলা বাইবেল
রূথ 1:3 · বাংলা বাইবেল

পরে নয়মীর স্বামী ইলীমেলক মরিল, তাহাতে সে ও তাহার দুই পুত্র অবশিষ্ট থাকিল।

Cross references

২ রাজাবলি 4:1

একদা শিষ্য-ভাববাদিগণের মধ্যে এক জনের স্ত্রী ইলীশায়ের কাছে কাঁদিয়া কহিল, আপনার দাস আমার স্বামী মরিয়াছেন; আপনি জানেন, আপনার দাস সদাপ্রভুকে ভয় করিতেন; এখন মহাজন আমার দুইটী সন্তানকে দাস করিবার জন্য লইয়া যাইতে আসিয়াছে।

গীতসংহিতা 34:19

ধার্ম্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন।

ইব্রীয় 12:6

কেননা প্রভু যাহাকে প্রেম করেন, তাহাকেই শাসন করেন, যে কোন পুত্রকে গ্রহণ করেন, তাহাকেই প্রহার করেন।”

ইব্রীয় 12:10

উহাঁরা ত অল্পদিনের নিমিত্ত, উহাঁদের যেমন বিহিত বোধ হইত, তেমনই শাসন করিতেন, কিন্তু ইনি হিতের নিমিত্তই করিতেছেন, যেন আমরা তাঁহার পবিত্রতার ভাগী হই।

Interlinear

Choose Theme