Cross references
আদিপুস্তক 25:22
পরে তাঁহার গর্ভমধ্যে শিশুরা জড়াজড়ি করিল, তাহাতে তিনি কহিলেন, যদি এরূপ হয়, তবে আমি কেন বাঁচিয়া আছি? আর তিনি সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিতে গেলেন।
২ শমূয়েল 8:14
পরে দায়ূদ ইদোমে সৈন্যদল স্থাপন করিলেন, সমস্ত ইদোমে সৈন্যদল রাখিলেন, এবং ইদোমীয় সকল লোক দায়ূদের দাস হইল। আর দায়ূদ যে কোন স্থানে যাইতেন, সেই স্থানে সদাপ্রভু তাঁহাকে বিজয়ী করিতেন।
১ রাজাবলি 22:47
সেই সময়ে ইদোমে রাজা ছিল না, এক জন প্রতিনিধি রাজত্ব করিতেন।