Home Bibles রোমীয় 15:31 · বাংলা বাইবেল
রোমীয় 15:31 · বাংলা বাইবেল

যেন আমি যিহূদিয়াস্থ অবাধ্য লোকদের হইতে রক্ষা পাই, এবং যিরূশালেমের নিমিত্ত আমার যে পরিচর্য্যা, তাহা যেন পবিত্রদিগের নিকটে গ্রাহ্য হয়;

Cross references

প্রেরিতদের কার্য 21:17

যিরূশালেমে উপস্থিত হইলে পর ভ্রাতৃগণ সানন্দে আমাদিগকে গ্রহণ করিলেন।

প্রেরিতদের কার্য 22:24

তাহাতে সহস্রপতি পৌলকে দুর্গের ভিতরে লইয়া যাইবার আজ্ঞা দিলেন, এবং বলিলেন, কোড়া প্রহার দ্বারা ইহার পরীক্ষা করিতে হইবে, যেন তিনি জানিতে পারেন, লোকে কি দোষ দিয়া তাঁহার বিরুদ্ধে এরূপ চেঁচাইতেছে।

প্রেরিতদের কার্য 23:12

দিন হইলে যিহূদীরা ষড়যন্ত্র করিয়া আপনাদিগকে এক অভিশাপে আবদ্ধ করিল, বলিল, আমরা যে পর্য্যন্ত পৌলকে বধ না করিব, সে পর্য্যন্ত ভোজন কি পান করিব না।

প্রেরিতদের কার্য 24:1

পাঁচ দিন পরে অননিয় মহাযাজক কয়েক জন প্রাচীন এবং তর্তুল্ল নামে এক জন উকীলকে সঙ্গে করিয়া তথায় গেলেন, এবং তাঁহারা পৌলের বিরুদ্ধে দেশাধ্যক্ষের নিকটে আবেদন করিলেন;

প্রেরিতদের কার্য 25:2

তাহাতে প্রধান যাজকগণ এবং যিহূদীদের প্রধান প্রধান লোক তাঁহার নিকটে পৌলের বিরুদ্ধে আবেদন করিলেন;

প্রেরিতদের কার্য 25:24

তখন ফীষ্ট কহিলেন, হে রাজন্‌ আগ্রিপ্প, এবং আমাদের সহিত সভাস্থ মহাশয়েরা, আপনারা ইহাকে দেখিতেছেন, ইহার বিষয়ে যিহূদীদের দল সমেত সকল লোক যিরূশালেমে এবং এই স্থানে আমার নিকটে আবেদন করিয়া উচ্চৈঃস্বরে বলিয়াছিল, উহার আর বাঁচিয়া থাকা উচিত নয়।

রোমীয় 15:25

কিন্তু এক্ষণে পবিত্রদিগের পরিচর্য্যা করিতে যিরূশালেমে যাইতেছি।

২ করিন্থীয় 8:4

বিস্তর অনুনয় সহকারে সেই অনুগ্রহের সম্বন্ধে, এবং পবিত্রগণের পরিচর্য্যায় সহভাগিতার সম্বন্ধে, আমাদের কাছে অনুরোধ করিয়াছিল।

২ করিন্থীয় 9:1

বাস্তবিক পবিত্রগণের পরিচর্য্যা করিবার বিষয়ে তোমাদিগকে আমার লেখা বাহুল্য;

১ থিষলনীকীয় 2:15

যিহূদীরা প্রভু যীশুকে এবং ভাববাদিগণকে বধ করিয়াছিল, আবার আমাদিগকেও তাড়না করিয়াছিল; তাহারা ঈশ্বরের তুষ্টিকর নয়, এবং সকল মনুষ্যের বিপরীত;

২ থিষলনীকীয় 3:2

আর আমরা যেন অশিষ্ট ও মন্দ লোকদের হইতে উদ্ধার পাই; কেননা সকলের বিশ্বাস নাই।

২ তীমথিয় 3:11

আন্তিয়খিয়াতে, ইকনিয়ে, লুস্ত্রায় আমার প্রতি কি কি ঘটিয়াছিল; কত তাড়না সহ্য করিয়াছি। আর সেই সমস্ত হইতে প্রভু আমাকে উদ্ধার করিয়াছেন।

২ তীমথিয় 4:17

কিন্তু প্রভু আমার নিকটে দাঁড়াইলেন, এবং আমাকে বলবান্‌ করিলেন, যেন আমা দ্বারা প্রচার-কার্য্য সম্পন্ন হয় এবং পরজাতীয় সকল লোক তাহা শুনিতে পায়; আর আমি সিংহের মুখ হইতে রক্ষা পাইলাম।

Interlinear

Choose Theme