Home Bibles রোমীয় 12:20 · বাংলা বাইবেল
রোমীয় 12:20 · বাংলা বাইবেল

বরং “তোমার শত্রু যদি ক্ষুধিত হয়, তাহাকে ভোজন করাও; যদি সে পিপাসিত হয়, তাহাকে পান করাও; কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে।”

Cross references

যাত্রাপুস্তক 23:4

তোমার শত্রুর গোরু কিম্বা গর্দ্দভকে পথহারা দেখিলে তুমি অবশ্য তাহার নিকটে তাহাকে লইয়া যাইবে।

১ শমূয়েল 24:16

দায়ূদ শৌলের কাছে এই সকল কথা সাঙ্গ করিলে শৌল জিজ্ঞাসা করিলেন, হে আমার বৎস দায়ূদ, এ কি তোমার স্বর? আর শৌল উচ্চৈঃস্বরে রোদন করিলেন।

১ শমূয়েল 26:21

তখন শৌল কহিলেন, আমি পাপ করিয়াছি; বৎস দায়ূদ, ফিরিয়া আইস; আমি তোমার হিংসা আর করিব না, কেননা অদ্য আমার প্রাণ তোমার দৃষ্টিতে মহামূল্য ছিল। দেখ, আমি নির্ব্বোধের কর্ম্ম করিয়াছি, ও বড়ই ভ্রান্ত হইয়াছি। দায়ূদ উত্তর করিলেন, হে রাজন্‌।

২ রাজাবলি 6:22

তুমি যাহাদিগকে খড়্‌গ ও ধনুর দ্বারা বন্দি কর, তাহাদিগকে কি মারিয়া থাক? উহাদের সম্মুখে রুটী ও জল রাখ; উহারা ভোজন পান করিয়া উহাদের প্রভুর কাছে চলিয়া যাউক।

গীতসংহিতা 120:4

বীরের তীক্ষ্ণ বাণসমূহ, ও রোতমকাষ্ঠের অঙ্গারসমূহ।

গীতসংহিতা 140:10

তাহাদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক, তাহারা নিক্ষিপ্ত হউক অগ্নিতে, নিক্ষিপ্ত হউক গভীর খাতে, আর না উঠুক।

হিতোপদেশ 25:21

তোমার শত্রু যদি ক্ষুধিত হয়, তাহাকে অন্ন ভোজন করাও; যদি সে পিপাসিত হয়, তাহাকে জল পান করাও;

পরমগীত 8:6

তুমি আমাকে মোহরের ন্যায় তোমার হৃদয়ে, মোহরের ন্যায় তোমার বাহুতে রাখ; কেননা প্রেম মৃত্যুর ন্যায় বলবান; অন্তর্জ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর; তাহার শিখা অগ্নির শিখা, তাহা সদাপ্রভুরই অগ্নি।

মথি 5:44

কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, এবং যাহারা তোমাদিগকে তাড়না করে, তাহাদের জন্য প্রার্থনা করিও;

লূক 6:27

কিন্তু তোমরা যে শুনিতেছ, আমি তোমাদিগকে বলি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও; যাহারা তোমাদিগকে দ্বেষ করে, তাহাদের মঙ্গল করিও;

Interlinear

Choose Theme