তূরী ও ভেরিবাদ্য সহকারে রাজা সদাপ্রভুর সম্মুখে জয়ধ্বনি কর।
Cross references
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন,
এই প্রকারে জয়ধ্বনি সহকারে এবং শৃঙ্গ, তূরী, করতাল, নেবল ও বীণাধ্বনি সহকারে সমস্ত ইস্রায়েল সদাপ্রভুর নিয়ম-সিন্দুক আনয়ন করিল।
এবং গায়ক লেবীয়েরা সকলে, আসফ, হেমন, যিদূথূন ও তাঁহাদের পুত্রগণ ও ভ্রাতৃগণ, মসীনাবস্ত্র পরিহিত হইয়া, এবং করতাল, নেবল ও বীণা সহকারে যজ্ঞবেদির পূর্ব্বপ্রান্তে দণ্ডায়মান রহিল, এবং তূরীবাদক এক শত বিংশতি জন যাজক তাহাদের সঙ্গে ছিল।
তাহারা উচ্চৈঃস্বরে জয়ধ্বনিপূর্ব্বক তূরী ও শৃঙ্গ বাজাইয়া সদাপ্রভুর সাক্ষাতে শপথ করিল।
পরে হিষ্কিয় বেদিতে হোম করিতে আজ্ঞা করিলেন; আর যখন হোম আরম্ভ হইল, তখন সদাপ্রভুর গানও আরম্ভ হইল, এবং তূরী ও ইস্রায়েল-রাজ দায়ূদের বাদ্যযন্ত্র বাজিয়া উঠিল।
ঈশ্বর জয়ধ্বনি পুরঃসর, সদাপ্রভু তূরীধ্বনি পুরঃসর, ঊর্দ্ধগমন করিলেন।
ধর সঙ্গীত, বাজাও ডম্ফ, বাজাও নেবল সহকারে মনোহর বীণা।
তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইস, আমার পিতার আশীর্ব্বাদ পাত্রেরা, জগতের পত্তনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে, তাহার অধিকারী হও।
আর তাঁহার পরিচ্ছদে ও ঊরুদেশে এই নাম লেখা আছে,—