Home Bibles ☰ Books গীতসংহিতা 94:22 · বাংলা বাইবেল
গীতসংহিতা 94:22 · বাংলা বাইবেল

কিন্তু সদাপ্রভু আমার উচ্চ দুর্গ হইয়াছেন, আমার ঈশ্বর আমার আশ্রয়-শৈল হইয়াছেন।

Cross references

গীতসংহিতা 9:9

আর সদাপ্রভু হইবেন ক্লিষ্টের জন্য উচ্চ দুর্গ, সঙ্কটের সময়ে উচ্চ দুর্গ।

গীতসংহিতা 18:2

সদাপ্রভু মম শৈল, মম দুর্গ, ও মম রক্ষাকর্ত্তা, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল, আমি তাঁহার শরণাগত; মম ঢাল, মম ত্রাণশৃঙ্গ, মম উচ্চদুর্গ।

গীতসংহিতা 27:1

সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব? সদাপ্রভু আমার জীবন-দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব?

গীতসংহিতা 59:9

হে আমার বল, আমি তোমার অপেক্ষা করিব; কেননা ঈশ্বর আমার উচ্চদুর্গ।

গীতসংহিতা 59:16

কিন্তু আমি তোমার বল কীর্ত্তন করিব, তোমার দয়ার জন্য প্রত্যূষে আনন্দধ্বনি করিব; কেননা তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চদুর্গ, আমার সঙ্কটের দিনে আশ্রয়।

গীতসংহিতা 62:2

কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ; তিনি মম উচ্চদুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না।

গীতসংহিতা 62:6

কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ; তিনি মম উচ্চদুর্গ, আমি বিচলিত হইব না।

গীতসংহিতা 62:8

হে লোক সকল, সতত তাঁহাতে নির্ভর কর, তাঁহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বল; ঈশ্বরই আমাদের আশ্রয়। সেলা।

গীতসংহিতা 94:10

যিনি জাতিগণের শিক্ষাদাতা, তিনি কি ভর্ৎসনা করিবেন না? তিনিই ত মনুষ্যকে জ্ঞান শিক্ষা দেন।

যিশাইয় 33:16

সেই ব্যক্তি উচ্চস্থানে বাস করিবে, শৈলগণের দুরাক্রম স্থান তাহার দুর্গস্বরূপ হইবে; তাহাকে ভক্ষ্য দেওয়া যাইবে, সে নিশ্চয়ই জল পাইবে।

Interlinear

Choose Theme