Home Bibles ☰ Books গীতসংহিতা 91:12 · বাংলা বাইবেল
গীতসংহিতা 91:12 · বাংলা বাইবেল

তাঁহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে।

Cross references

ইয়োব 5:23

কারণ মাঠের প্রস্তরের সহিত তোমার সন্ধি হইবে, মাঠের পশুগণ তোমার সহিত শান্তিতে থাকিবে।

গীতসংহিতা 37:24

পতিত হইলেও সে ভূতলশায়ী হইবে না; কেননা সদাপ্রভু তাহার হস্ত ধরিয়া রাখেন।

হিতোপদেশ 3:23

তখন তুমি নিজ পথে নির্ভয়ে গমন করিবে, তোমার পায়ে উছোট লাগিবে না।

যিশাইয় 46:3

হে যাকোবের কুল, হে ইস্রায়েলকুলের সমস্ত অবশিষ্টাংশ, আমার কথা শুন; গর্ভ হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আসিতেছি, মাতার উদর হইতে তোমাদিগকে বহন করিয়া আসিতেছি।

যিশাইয় 63:9

তাহাদের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন, তাঁহার শ্রীমুখস্বরূপ দূত তাহাদিগকে পরিত্রাণ করিতেন; তিনি আপন প্রেমে ও আপন স্নেহে তাহাদিগকে মুক্ত করিতেন, এবং পুরাকালের সমস্ত দিন তাহাদিগকে তুলিয়া বহন করিতেন।

মথি 4:6

তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে নীচে ঝাঁপ দিয়া পড়, কেননা লেখা আছে, “তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, আর তাঁহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে।”

লূক 4:11

আর ‘তাঁহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে।’

Interlinear

Choose Theme