Home Bibles গীতসংহিতা 89:21 · বাংলা বাইবেল
গীতসংহিতা 89:21 · বাংলা বাইবেল

আমার হস্ত তাহার দৃঢ় সহায় হইবে, আমার বাহু তাহাকে বলবান করিবে।

Cross references

১ শমূয়েল 16:13

অতএব শমূয়েল তৈলশৃঙ্গ লইয়া তাঁহার ভ্রাতৃগণের মধ্যে তাঁহাকে অভিষেক করিলেন। আর সেই দিন হইতে সদাপ্রভুর আত্মা দায়ূদের উপরে আসিলেন। পরে শমূয়েল উঠিয়া রামাতে চলিয়া গেলেন।

২ শমূয়েল 7:8

অতএব এখন তুমি আমার দাস দায়ূদকে এই কথা বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমার প্রজার উপরে, ইস্রায়েলের উপরে নায়ক করিবার জন্য আমিই তোমাকে মেষবাথান হইতে ও মেষের পশ্চাৎ হইতে গ্রহণ করিয়াছি।

২ শমূয়েল 23:1

দায়ূদের শেষ বাক্য এই। যিশয়ের পুত্র দায়ূদ কহিতেছে, সেই উচ্চীকৃত পুরুষ কহিতেছে, যে যাকোবের ঈশ্বর কর্ত্তৃক অভিষিক্ত, যে ইস্রায়েলের মধুর গায়ক, সে কহিতেছে,

গীতসংহিতা 18:32

ঈশ্বর বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছেন। তিনি আমার পথ সিদ্ধ করিয়াছেন।

গীতসংহিতা 80:15

রক্ষা কর তাহা, যাহা তোমার দক্ষিণ হস্ত রোপন করিয়াছে, আর সেই পুত্রকে, যাহাকে তুমি আপনার জন্য সবল করিয়াছ।

গীতসংহিতা 89:13

তোমার বাহু পরাক্রমবিশিষ্ট, তোমার হস্ত শক্তিমান্‌, তোমার দক্ষিণ হস্ত উচ্চ।

যিশাইয় 41:10

ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর; আমি তোমাকে পরাক্রম দিব; আমি তোমার সাহায্য করিব; আমি আপন ধর্ম্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব।

যিশাইয় 42:1

ঐ দেখ, আমার দাস, আমি তাঁহাকে ধারণ করি; তিনি আমার মনোনীত, আমার প্রাণ তাঁহাতে প্রীত; আমি তাঁহার উপরে আপন আত্মাকে স্থাপন করিলাম; তিনি জাতিগণের কাছে ন্যায়বিচার উপস্থিত করিবেন।

যিশাইয় 49:8

সদাপ্রভু এই কথা কহেন, আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনার উত্তর দিয়াছি, এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিয়াছি; আর আমি তোমাকে রক্ষা করিব, ও প্রজাবৃন্দের সন্ধিরূপে নিযুক্ত করিব; তাহাতে তুমি দেশের উন্নতি সাধন করিবে, ও ধ্বংসিত অধিকার সকল অধিকারে আনিবে;

ইজেকিয়েল 30:24

আর আমি বাবিল-রাজের বাহু বলবান করিব, ও তাহারই হস্তে আমার খড়্‌গ দিব; কিন্তু ফরৌণের বাহু ভাঙ্গিয়া ফেলিব, তাহাতে সে উহার সাক্ষাতে আহত লোকের কাতরোক্তির মত কাতরোক্তি করিবে।

জখরিয় 10:12

আর আমি তাহাদিগকে সদাপ্রভুতে বিক্রমী করিব, এবং তাহারা তাঁহার নামে গমনাগমন করিবে, ইহা সদাপ্রভু বলেন।

Interlinear

Choose Theme