Home Bibles গীতসংহিতা 87:5 · বাংলা বাইবেল
গীতসংহিতা 87:5 · বাংলা বাইবেল

আর সিয়োনের বিষয়ে বলা যাইবে, এই ব্যক্তি এবং ঐ ব্যক্তি উহার মধ্যে জন্মিল, এবং পরাৎপর আপনি উহা অটল করিবেন।

Cross references

গীতসংহিতা 48:8

আমরা যাহা শুনিয়াছিলাম, তাহা দেখিয়াছি, বাহিনীগণের সদাপ্রভুর নগরে, আমাদের ঈশ্বরের নগরে; ঈশ্বর তাহা চিরকালের জন্য সুস্থির করিবেন। সেলা।

গীতসংহিতা 48:9

আমরা তোমার দয়া ধ্যান করিয়াছি, হে ঈশ্বর, তোমার মন্দিরের অভ্যন্তরে।

যিশাইয় 44:4

জলস্রোতের ধারে যেমন বাইশী বৃক্ষ, তেমনি তৃণের মধ্যে তাহারা অঙ্কুরিত হইবে।

যিশাইয় 60:1

উঠ, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল।

ইজেকিয়েল 48:35

পরিধি আঠার সহস্র [হস্ত]* পরিমিত হইবে; আর সেই দিন অবধি নগরটীর এই নাম হইবে, “সদাপ্রভু তত্র”।

মথি 16:18

আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না।

যোহন 1:12

কিন্তু যত লোক তাঁহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাঁহার নামে বিশ্বাস করে তাহাদিগকে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন।

যোহন 3:3

যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, সত্য, সত্য, আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না।

রোমীয় 8:31

এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে?

গালাতীয় 3:26

কেননা তোমরা সকলে, খ্রীষ্ট যীশুতে বিশ্বাস দ্বারা, ঈশ্বরের পুত্র হইয়াছ;

ইব্রীয় 11:32

আর অধিক কি বলিব? গিদিয়োন, বারক, শিম্‌শোন, যিপ্তহ, এবং দায়ূদ ও শমূয়েল ও ভাববাদিগণ, এই সকলের বৃত্তান্ত বলিতে গেলে সময়ের অকুলান হইবে।

ইব্রীয় 12:22

কিন্তু তোমরা এই সকলের নিকটে উপস্থিত হইয়াছ, যথা, সিয়োন পর্ব্বত, জীবন্ত ঈশ্বরের পুরী স্বর্গীয় যিরূশালেম, অযুত অযুত দূত,

১ পিতর 1:23

কারণ তোমরা ক্ষয়ণীয় বীর্য্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ।

Interlinear

Choose Theme