Home Bibles গীতসংহিতা 82 · বাংলা বাইবেল ||

গীতসংহিতা

Chapter 82

বাংলা বাইবেল
1ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান, তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন। 2তোমরা কতকাল অন্যায় বিচার করিবে, ও দুষ্টলোকদের মুখাপেক্ষা করিবে? সেলা। 3দীনহীন ও পিতৃহীন লোকদের বিচার কর; দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার কর। 4দীনহীন ও দরিদ্রকে নিস্তার কর; দুষ্ট লোকদের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার কর। 5উহারা জানে না, বুঝে না, উহারা অন্ধকারে যাতায়াত করে; পৃথিবীর সমস্ত ভিত্তিমূল টলটলায়মান হইতেছে। 6আমিই বলিয়াছি, তোমরা ঈশ্বর, তোমরা সকলে পরাৎপরের সন্তান; 7কিন্তু তোমরা মনুষ্যের ন্যায় মরিবে, এক জন অধ্যক্ষের ন্যায় পতিত হইবে। 8হে ঈশ্বর, উঠ, পৃথিবীর বিচার কর; কারণ তুমিই সমস্ত জাতিকে অধিকার করিবে।

Choose Theme