Home Bibles গীতসংহিতা 80:6 · বাংলা বাইবেল
গীতসংহিতা 80:6 · বাংলা বাইবেল

তুমি প্রতিবাসীদের মধ্যে আমাদিগকে বিবাদের পাত্র করিতেছ, আমাদের শত্রুগণ একযোগে পরিহাস করে।

Cross references

বিচারকগণ 16:25

তাহাদের অন্তঃকরণ প্রফুল্ল হইলে তাহারা কহিল, শিম্‌শোনকে ডাক, সে আমাদের কাছে কৌতুক করুক। তাহাতে লোকেরা কারাগৃহ হইতে শিম্‌শোনকে ডাকিয়া আনিল, আর তিনি তাহাদের সম্মুখে কৌতুক করিতে লাগিলেন। তাহারা স্তম্ভ সকলের মধ্যে তাঁহাকে দাঁড় করাইয়াছিল।

গীতসংহিতা 42:4

আমি ইহা স্মরণ করিয়া অন্তরে আপন প্রাণ ঢালি, কেননা আমি লোকারণ্যের সহিত যাত্রা করিতাম, তাহাদিগকে ঈশ্বরের গৃহে লইয়া যাইতাম, আনন্দ ও স্তবগানের ধ্বনির সহিত বহুলোক পর্ব্ব পালন করিত।

গীতসংহিতা 44:13

তুমি আমাদের প্রতিবাসিগণের কাছে আমাদিগকে তিরস্কারের বিষয়, আমাদের চতুর্দ্দিক্‌স্থিত লোকদের উপহাস ও বিদ্রূপের পাত্র করিতেছ।

গীতসংহিতা 79:4

আমরা প্রতিবাসিগণের নিকটে তিরস্কারের বিষয় হইয়াছি। চারিদিকে লোকদের কাছে হাস্য ও বিদ্রূপের পাত্র হইয়াছি।

যিশাইয় 36:8

তুমি এক বার আমার প্রভু অশূর-রাজের কাছে পণ কর; আমি তোমাকে দুই সহস্র অশ্ব দিই, যদি তুমি তদারোহী লোক দিতে পার।

যিশাইয় 36:12

কিন্তু রব্‌শাকি বলিলেন, আমার প্রভু কি তোমার প্রভুরই কাছে এবং তোমারই কাছে এই কথা কহিতে আমাকে পাঠাইয়াছেন? ঐ যে লোকেরা তোমাদের সহিত আপন আপন বিষ্ঠা খাইতে ও আপন আপন মূত্র পান করিতে প্রাচীরের উপরে বসিয়া আছে, উহাদেরই কাছে কি তিনি পাঠান নাই?

যিশাইয় 37:23

তুমি কাহাকে টিটকারি দিয়াছ? কাহার নিন্দা করিয়াছ? কাহার বিরুদ্ধে উচ্চশব্দ করিয়াছ ও ঊর্দ্ধদিকে চক্ষু তুলিয়াছ? ইস্রায়েলের পবিত্রতমেরই বিরুদ্ধে!

যিরমিয় 15:10

হায়! হায়! মা আমার, আমি সমস্ত পৃথিবীর বিরোধের ও বিবাদের পাত্র, তুমি আমাকে কেন প্রসব করিয়াছ? আমি ত কাহাকেও সুদের জন্য ঋণ দিই নাই, আমাকেও কেহ দেয় নাই, তথাপি সকলে আমাকে শাপ দিতেছে।

যিরমিয় 48:27

ইস্রায়েল কি তোমার পরিহাস-পাত্র ছিল না? সে কি চোরের মধ্যে ধরা পড়িয়াছিল? তুমি তাহার বিষয় যতবার কথা বল, ততবার মাথা নাড়িয়া থাক।

ইজেকিয়েল 36:4

এই জন্য, হে ইস্রায়েলের পর্ব্বতগণ, তোমরা প্রভু সদাপ্রভুর বাক্য শুন; প্রভু সদাপ্রভু সেই পর্ব্বত, উপপর্ব্বত, জলপ্রবাহ ও উপত্যকা সকলকে এবং সেই ধ্বংসিত কাঁথড়া ও পরিত্যক্ত নগর সকলকে এই কথা কহেন, তোমরা চারিদিকের জাতিগণের অবশিষ্ট অংশের লুটদ্রব্য ও হাস্যের পাত্র হইয়াছ;

প্রকাশিত বাক্য 11:10

আর পৃথিবী-নিবাসীরা তাঁহাদের বিষয়ে আনন্দিত হইবে, আমোদপ্রমোদ করিবে, ও পরস্পর উপঢৌকন পাঠাইবে, কেননা এই দুই ভাববাদী পৃথিবী-নিবাসীদিগকে যন্ত্রণা দিতেন।

Interlinear

Choose Theme