Home Bibles গীতসংহিতা 78:50 · বাংলা বাইবেল
গীতসংহিতা 78:50 · বাংলা বাইবেল

তিনি নিজ ক্রোধের জন্য পথ করিলেন, মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করেন নাই; কিন্তু তাহাদের জীবন মহামারীর হস্তে দিলেন।

Cross references

যাত্রাপুস্তক 9:3

ক্ষেত্রস্থ তোমার পশুধনের উপর, অশ্বদের, গর্দ্দভদের, উষ্ট্রদের, গোপালের ও মেষপালের উপর সদাপ্রভুর হস্ত রহিয়াছে; ভারী মহামারী হইবে।

যাত্রাপুস্তক 9:6

পরদিন সদাপ্রভু তাহাই করিলেন, তাহাতে মিসরের সকল পশু মরিল, কিন্তু ইস্রায়েল-সন্তানদের পশুদের মধ্যে একটীও মরিল না।

ইয়োব 27:22

[ঈশ্বর] তাহার উপরে বাণ ত্যাগ করিবেন, দয়া করিবেন না; সে তাঁহার হস্ত এড়াইবার জন্য পলায়ন করিবে।

ইজেকিয়েল 5:11

অতএব, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তুমি যখন আপনার সকল জঘন্য বস্তু ও ঘৃণার্হ ক্রিয়া দ্বারা আমার পবিত্র স্থান অশুচি করিয়াছ, তখন আমিও নিশ্চয় সংহার করিব, চক্ষুলজ্জা করিব না, আমিও কিছু দয়া করিব না।

ইজেকিয়েল 7:4

আমি তোমার প্রতি চক্ষুলজ্জা করিব না, দয়াও করিব না, কিন্তু তোমার কার্য্যের ফল তোমার উপরে রাখিব, ও তোমার ঘৃণার্হ কার্য্য সকল তোমার মধ্যে থাকিবে; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।

ইজেকিয়েল 7:9

আমি চক্ষুলজ্জা করিব না দয়াও করিব না, তোমার কার্য্যানুরূপ ফল তোমার উপরে রাখিব, এবং তোমার ঘৃণার্হ কার্য্য সকল তোমার মধ্যে থাকিবে; তাহাতে তোমরা জানিবে যে, আমি, সদাপ্রভু আঘাত করি।

ইজেকিয়েল 8:18

অতএব আমিও কোপাবেশে কার্য্য করিব, চক্ষুলজ্জা করিব না, দয়াও করিব না; তাহারা যদ্যপি আমার কর্ণগোচরে উচ্চৈঃস্বরে চেঁচায়, তথাপি তাহাদের কথা শুনিব না।

ইজেকিয়েল 9:10

অতএব আমিও চক্ষুলজ্জা করিব না, দয়াও করিব না; তাহাদের কার্য্যের ফল তাহাদের উপরে বর্ত্তাইব।

রোমীয় 8:32

যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাঁহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাঁহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহ-পূর্ব্বক দান করিবেন না?

২ পিতর 2:4

কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন।

Interlinear

Choose Theme