Home Bibles গীতসংহিতা 76:11 · বাংলা বাইবেল
গীতসংহিতা 76:11 · বাংলা বাইবেল

তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে মানত কর, ও তাহা পূর্ণ কর; তাঁহার চতুর্দ্দিক্‌স্থ সকলে সেই ভয়াবহের নিকটে উপঢৌকন আনয়ন করুক।

Cross references

আদিপুস্তক 31:42

আমার পৈতৃক ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর ও ইস্‌হাকের ভয়স্থান যদি আমার পক্ষ না হইতেন, তবে অবশ্য এখন তুমি আমাকে রিক্তহস্তে বিদায় করিতে। ঈশ্বর আমার দুঃখ ও হস্তের পরিশ্রম দেখিয়াছেন, এই জন্য গত রাত্রিতে তোমাকে ধম্‌কাইলেন।

গণনা 30:2

কোন পুরুষ যদি সদাপ্রভুর উদ্দেশে মানত করে, কিম্বা ব্রতবন্ধনে আপন প্রাণকে বদ্ধ করিবার জন্য দিব্য করে, তবে সে আপন বাক্য ব্যর্থ না করুক, আপন মুখ হইতে নির্গত সমস্ত বাক্যানুসারে কার্য্য করুক।

দ্বিতীয় বিবরণ 16:16

তোমার প্রত্যেক পুরুষ বৎসরের মধ্যে তিন বার তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তাঁহার মনোনীত স্থানে দেখা দিবে; তাড়ীশূন্য রুটীর উৎসবে, সাত সপ্তাহের উৎসবে ও কুটীরের উৎসবে; আর তাহারা সদাপ্রভুর সম্মুখে রিক্তহস্তে দেখা দিবে না;

২ ইতিহাস 32:22

এই প্রকারে সদাপ্রভু হিষ্কিয়কে ও যিরূশালেম-নিবাসীদিগকে অশূর-রাজ সন্‌হেরীবের হস্ত হইতে ও আর সকলের হস্ত হইতে নিস্তার করিলেন, এবং সর্ব্বদিকে তাহাদিগকে রক্ষা করিলেন।

গীতসংহিতা 50:14

তুমি ঈশ্বরের উদ্দেশে স্তববলি উৎসর্গ কর, পরাৎপরের নিকটে আপন মানত পূর্ণ কর;

গীতসংহিতা 68:29

যিরূশালেমে তোমার মন্দির আছে বলিয়া, রাজগণ তোমার উদ্দেশে উপহার আনিবেন।

গীতসংহিতা 89:7

ঈশ্বর পবিত্রগণের সভাতে প্রবল পরাক্রমশালী, আপনার চতুর্দ্দিক্‌স্থ সকলের উপরে ভয়াবহ।

গীতসংহিতা 119:106

আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্ম্মময় শাসনকলাপ পালন করিব।

উপদেশক 5:4

ঈশ্বরের নিকটে মানত করিলে তাহা পরিশোধ করিতে বিলম্ব করিও না, কারণ হীনবুদ্ধি লোকদিগেতে তাঁহার সন্তোষ নাই; যাহা মানত করিবে, তাহা পরিশোধ করিও।

Interlinear

Choose Theme