Home Bibles গীতসংহিতা 75:5 · বাংলা বাইবেল
গীতসংহিতা 75:5 · বাংলা বাইবেল

তোমাদের শৃঙ্গ উচ্চে তুলিও না; শক্তগ্রীব হইয়া কথা কহিও না।’’

Cross references

যাত্রাপুস্তক 32:9

সদাপ্রভু মোশিকে আরও কহিলেন, আমি সেই লোকদিগকে দেখিলাম; দেখ, তাহারা শক্তগ্রীব জাতি।

দ্বিতীয় বিবরণ 31:27

কেননা তোমার বিরুদ্ধাচারিতা ও তোমার শক্তগ্রীবতা আমি জানি; দেখ, তোমাদের সহিত আমি জীবিত থাকিতেই অদ্য তোমরা সদাপ্রভুর বিরুদ্ধাচারী হইলে, তবে আমার মরণের পরে কি না করিবে?

২ ইতিহাস 30:8

এখন তোমাদের পিতৃপুরুষদের ন্যায় তোমরা আপন আপন গ্রীবা শক্ত করিও না, কিন্তু সদাপ্রভুকে হস্ত দেও, এবং তিনি চিরকালের জন্য যে স্থান পবিত্র করিয়াছেন, তাঁহার সেই ধর্ম্মধামে আসিয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা কর, তাহাতে তাঁহার প্রচণ্ড ক্রোধ তোমাদের হইতে নিবৃত্ত হইবে।

গীতসংহিতা 66:7

তিনি নিজ পরাক্রমে অনন্তকাল কর্ত্তৃত্ব করেন; তাঁহার চক্ষু জাতিগণকে নিরীক্ষণ করিতেছে; বিদ্রোহীরা আপনাদিগকে উচ্চ না করুক। সেলা।

যিশাইয় 48:4

কারণ আমি জানিতাম যে, তুমি অবাধ্য, তোমার গ্রীবা লৌহশলাকাবৎ, ও তোমার কপাল পিত্তলময়;

ইজেকিয়েল 2:4

সেই সন্তানগণ দৃঢ়মুখ ও কঠিনচিত্ত, আমি তাহাদের নিকটে তোমাকে প্রেরণ করিতেছি; তুমি তাহাদিগকে বলিও, প্রভু সদাপ্রভু এই কথা কহেন।

প্রেরিতদের কার্য 7:51

হে শক্তগ্রীবেরা এবং হৃদয়ে ও কর্ণে অচ্ছিন্নত্বকেরা, তোমরা সর্ব্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাক; তোমাদের পিতৃপুরুষেরা যেমন, তোমরাও তেমনি।

Interlinear

Choose Theme