Home Bibles গীতসংহিতা 71:2 · বাংলা বাইবেল
গীতসংহিতা 71:2 · বাংলা বাইবেল

তোমার ধর্ম্মশীলতায় আমাকে উদ্ধার কর, রক্ষা কর; আমার দিকে কর্ণপাত কর, আমাকে ত্রাণ কর।

Cross references

গীতসংহিতা 10:17

হে সদাপ্রভু, তুমি নম্রদের আকাঙ্ক্ষা শুনিয়াছ; তুমি তাহাদের চিত্ত সুস্থির করিবে, তুমি কর্ণপাত করিবে;

গীতসংহিতা 17:2

তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হউক; যাহা ন্যায্য তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক।

গীতসংহিতা 17:6

আমি তোমাকে ডাকিলাম, কেননা, হে ঈশ্বর, তুমি আমাকে উত্তর দিবে; আমার প্রতি কর্ণপাত কর, আমার বাক্য শুন।

গীতসংহিতা 31:1

সদাপ্রভু, আমি তোমারই শরণ লইয়াছি; আমাকে কখনও লজ্জিত হইতে দিও না; তোমার ধর্ম্মশীলতায় আমাকে রক্ষা কর।

গীতসংহিতা 31:2

আমার দিকে কর্ণপাত কর; সত্বর আমাকে উদ্ধার কর; আমার দৃঢ় শৈল হও, আমার ত্রাণার্থক দুর্গগৃহ হও।

গীতসংহিতা 34:15

ধার্ম্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাহাদের আর্ত্তনাদের প্রতি তাঁহার কর্ণ আছে।

গীতসংহিতা 43:1

হে ঈশ্বর, আমার বিচার কর, অসাধু জাতির সহিত আমার বিবাদ নিষ্পন্ন কর; ছলপ্রিয় ও অন্যায়কারী মনুষ্য হইতে আমাকে উদ্ধার কর।

গীতসংহিতা 116:1

আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি।

গীতসংহিতা 143:1

সদাপ্রভু, আমার প্রার্থনা শুন; আমার বিনতিতে কর্ণপাত কর; তোমার বিশ্বস্ততায় ও তোমার ধর্ম্মশীলতায় আমাকে উত্তর দেও।

গীতসংহিতা 143:11

সদাপ্রভু, তোমার নামের অনুরোধে আমাকে সঞ্জীবিত কর; তোমার ধর্ম্মশীলতায় সঙ্কট হইতে আমার প্রাণ উদ্ধার কর।

দানিয়েল 9:16

হে প্রভু, বিনয় করি, তোমার সমস্ত ধর্ম্মশীলতা অনুসারে তোমার নগর যিরূশালেম —তোমার পবিত্র পর্ব্বত— হইতে তোমার ক্রোধ ও কোপ নিবৃত্ত হউক; কেননা আমাদের পাপপ্রযুক্ত ও আমাদের পিতৃপুরুষদের অপরাধ প্রযুক্ত যিরূশালেম ও তোমার প্রজাসমূহ চারিদিকের সমস্ত লোকের টিটকারির পাত্র হইয়াছে।

১ করিন্থীয় 10:13

মনুষ্য যাহা সহ্য করিতে পারে, তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই; আর ঈশ্বর বিশ্বাস্য; তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পার।

Interlinear

Choose Theme