Home Bibles ☰ Books গীতসংহিতা 68:34 · বাংলা বাইবেল
গীতসংহিতা 68:34 · বাংলা বাইবেল

ঈশ্বরের পরাক্রম কীর্ত্তন কর; তাঁহার মহিমা ইস্রায়েলের উপরে, তাঁহার পরাক্রম আকাশমণ্ডলে রহিয়াছে।

Cross references

দ্বিতীয় বিবরণ 33:26

হে যিশুরূণ, ঈশ্বরের তুল্য কেহ নাই; তিনি তোমার সাহায্যার্থে আকাশরথে, নিজ গৌরবে গগনরথে যাতায়াত করেন।

দ্বিতীয় বিবরণ 33:27

অনাদি ঈশ্বর তোমার বাসস্থান, নিম্নে অনন্তস্থায়ী বাহুযুগল; তিনি তোমার সম্মুখ হইতে শত্রুকে দূর করিলেন, আর বলিলেন, বিনাশ কর।

১ ইতিহাস 16:28

জাতিগণের গোষ্ঠী সকল! সদাপ্রভুর কীর্ত্তন কর, সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্ত্তন কর।

গীতসংহিতা 29:1

হে ঈশ্বরের সন্তানগণ, সদাপ্রভুর কীর্ত্তন কর; সদাপ্রভুরই গৌরব ও পরাক্রম কীর্ত্তন কর।

গীতসংহিতা 29:4

সদাপ্রভুর রব শক্তিবিশিষ্ট; সদাপ্রভুর রব প্রতাপান্বিত।

গীতসংহিতা 96:6

প্রভা ও প্রতাপ তাঁহার অগ্রবর্ত্তী; শক্তি ও শোভা তাঁহার ধর্ম্মধামে বিদ্যমান।

গীতসংহিতা 150:1

তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। ঈশ্বরের পবিত্র স্থানে তাঁহার প্রশংসা কর; তাঁহার শক্তির বিতানে তাঁহার প্রশংসা কর।

২ পিতর 1:17

ফলতঃ তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর ও গৌরব পাইয়াছিলেন, সেই মহিমাযুক্ত প্রতাপ কর্ত্তৃক তাঁহার কাছে এই বাণী উপনীত হইয়াছিল, “ইনিই আমার পুত্র, আমার প্রিয়তম, ইহাঁতেই আমি প্রীত।”

প্রকাশিত বাক্য 19:6

পরে আমি বৃহৎ লোকারণ্যের রব ও বহুজলের কল্লোল ও প্রবল মেঘগর্জ্জনের ন্যায় এই বাণী শুনিলাম, হাল্লিলূয়া, কেননা আমাদের ঈশ্বর প্রভু, যিনি সর্ব্বশক্তিমান্‌, তিনি রাজত্ব গ্রহণ করিলেন।

Interlinear

Choose Theme