Home Bibles ☰ Books গীতসংহিতা 67 · বাংলা বাইবেল ||

গীতসংহিতা

Chapter 67

বাংলা বাইবেল
1ঈশ্বর আমাদিগকে কৃপা করুন, ও আশীর্ব্বাদ করুন, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন। সেলা। 2এইরূপে যেন পৃথিবীতে তোমার পথ, ও সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রাণ বিদিত হয়। 3হে ঈশ্বর, জাতিগণ তোমার স্তব করুক, সমস্ত জাতি তোমার স্তব করুক। 4লোকবৃন্দ আহ্লাদিত হইয়া আনন্দগান করুক; যেহেতু তুমি ন্যায়ে জাতিগণের বিচার করিবে, পৃথিবীতে লোকবৃন্দের শাসন করিবে। সেলা। 5হে ঈশ্বর, জাতিগণ তোমার স্তব করুক, সমস্ত জাতি তোমার স্তব করুক। 6পৃথিবী নিজ ফল দিয়াছে; ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদিগকে আশীর্ব্বাদ করিবেন। 7ঈশ্বর আমাদিগকে আশীর্ব্বাদ করিবেন, আর পৃথিবীর সমস্ত প্রান্ত তাঁহাকে ভয় করিবে।

Choose Theme