Home Bibles গীতসংহিতা 62 · বাংলা বাইবেল ||

গীতসংহিতা

Chapter 62

বাংলা বাইবেল
1আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে, তাঁহা হইতেই আমার পরিত্রাণ। 2কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ; তিনি মম উচ্চদুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না। 3তোমরা কত কাল এক জন মনুষ্যকে আক্রমণ করিবে, সকলে তাহাকে হনন করিবে, হেলিয়া পড়া ভিত্তি ও ভাঙ্গা বেড়ার ন্যায়? 4উহারা কেবল তাহার উচ্চপদ হইতে তাহাকে নিপাত করিবার মন্ত্রণা করিতেছে; উহারা মিথ্যা কথায় আমোদ করে; উহারা মুখে আশীর্ব্বাদ করে, কিন্তু অন্তরে শাপ দেয়। সেলা। 5হে আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা কর; কেননা তাঁহা হইতেই আমার প্রত্যাশা। 6কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ; তিনি মম উচ্চদুর্গ, আমি বিচলিত হইব না। 7আমার পরিত্রাণ ও আমার গৌরব ঈশ্বরনিষ্ঠ; আমার বলের শৈল ও আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান। 8হে লোক সকল, সতত তাঁহাতে নির্ভর কর, তাঁহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বল; ঈশ্বরই আমাদের আশ্রয়। সেলা। 9সামান্য লোকেরা বাষ্পমাত্র, মান্যবান লোকেরা মিথ্যা; তাহাদিগকে তৌল করিলে তাহারা উপরে উঠে; তাহাদের সর্ব্বস্ব বাষ্প অপেক্ষা লঘু। 10তোমরা উপদ্রবে নির্ভর করিও না, অপহরণের শ্লাঘা করিও না; ঐশ্বর্য্যের বাহুল্য হইলে তাহাতে মন দিও না। 11ঈশ্বর এক বার বলিয়াছেন, দুই বার আমি এই কথা শুনিয়াছি; পরাক্রম ঈশ্বরেরই। 12আর, হে প্রভু, দয়া তোমার, কারণ তুমিই প্রত্যেককে তাহার কর্ম্মানুরূপ ফল দিয়া থাক।

Choose Theme