Home Bibles গীতসংহিতা 61:5 · বাংলা বাইবেল
গীতসংহিতা 61:5 · বাংলা বাইবেল

কেননা, হে ঈশ্বর, তুমিই আমার মানত সকল শুনিয়াছ, যাহারা তোমার নাম ভয় করে, তাহাদের অধিকার তাহাদিগকে দিয়াছ।

Cross references

গীতসংহিতা 16:5

সদাপ্রভু আমার দায়াংশ ও আমার পানপাত্র; তুমিই আমার অধিকার স্থায়ী করিতেছ।

গীতসংহিতা 17:8

নয়নের তারার ন্যায় আমাকে রক্ষা কর, তোমার পক্ষের ছায়াতে আমাকে সঙ্গোপন কর,

গীতসংহিতা 56:12

হে ঈশ্বর, আমি তোমার কাছে মানতে বদ্ধ; আমি তোমাকে স্তবের উপহার দিব।

গীতসংহিতা 65:1

হে ঈশ্বর, সিয়োনে প্রশংসা তোমার অপেক্ষা করে, তোমার উদ্দেশে মানত পূর্ণ করা যাইবে।

গীতসংহিতা 66:19

কিন্তু সত্যই ঈশ্বর শুনিয়াছেন; তিনি আমার প্রার্থনার রবে অবধান করিয়াছেন।

গীতসংহিতা 86:11

হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দেও, আমি তোমার সত্যে চলিব; তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র কর।

গীতসংহিতা 91:2

আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, ‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাঁহাতে নির্ভর করিব’।

গীতসংহিতা 115:13

যাহারা সদাপ্রভুকে ভয় করে, তিনি তাহাদিগকে আশীর্ব্বাদ করিবেন, ক্ষুদ্র কি মহান সকলকে করিবেন।

মালাখি 3:16

তখন, যাহারা সদাপ্রভুকে ভয় করিত, তাহারা পরস্পর আলাপ করিল, এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন; আর যাহারা সদাপ্রভুকে ভয় করিত, ও তাঁহার নাম ধ্যান করিত, তাহাদের জন্য তাঁহার সম্মুখে একখানি স্মরণার্থক পুস্তক লেখা হইল।

প্রেরিতদের কার্য 10:35

কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেহ তাঁহাকে ভয় করে ও ধর্ম্মাচরণ করে, সে তাঁহার গ্রাহ্য হয়।

Interlinear

Choose Theme