Home Bibles গীতসংহিতা 56:9 · বাংলা বাইবেল
গীতসংহিতা 56:9 · বাংলা বাইবেল

সেই দিন আমার শত্রুগণ ফিরিয়া যাইবে, যে দিন আমি ডাকি, আমি ইহা জানি যে, ঈশ্বর আমার সপক্ষ।

Cross references

যাত্রাপুস্তক 17:9

তাহাতে মোশি যিহোশূয়কে কহিলেন, তুমি আমাদের জন্য লোক মনোনীত করিয়া লও, যাও, অমালেকের সহিত যুদ্ধ কর; কল্য আমি ঈশ্বরের যষ্টি হস্তে লইয়া পর্ব্বতের শিখরে দাঁড়াইব।

২ রাজাবলি 20:5

তুমি ফিরিয়া গিয়া আমার প্রজাদের অধ্যক্ষ হিষ্কিয়কে বল, তোমার পিতৃপুরুষ দায়ূদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্রজল দেখিলাম; দেখ, আমি তোমাকে সুস্থ করিব; তৃতীয় দিবসে তুমি সদাপ্রভুর গৃহে উঠিবে।

গীতসংহিতা 9:3

যখন আমার শত্রুগণ ফিরিয়া যায়, তখন তোমার সাক্ষাতে পতিত ও বিনষ্ট হয়।

গীতসংহিতা 18:38

আমি তাহাদিগকে চূর্ণ করিব, তাহারা আর উঠিতে পারিবে না, তাহারা আমার পদতলে পতিত হইবে।

গীতসংহিতা 27:2

দুরাচারেরা যখন আমার মাংস খাইতে নিকটে আসিল, তখন আমার সেই বিপক্ষেরা ও বিদ্বেষীরা উছোট খাইয়া পড়িল।

গীতসংহিতা 46:7

বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্ত্তী; যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ। সেলা।

গীতসংহিতা 46:11

বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্ত্তী; যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ। সেলা।

গীতসংহিতা 102:2

সঙ্কটের দিনে আমা হইতে মুখ লুকাইও না, আমার দিকে কর্ণপাত কর; যে দিন আমি ডাকি, ত্বরায় আমাকে উত্তর দিও।

গীতসংহিতা 118:6

সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না; মনুষ্য আমার কি করিতে পারে?

গীতসংহিতা 118:11

তাহারা আমাকে ঘেরিয়াছে, হাঁ, আমাকে ঘেরিয়াছে, সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব।

যিশাইয় 8:9

হে জাতিগণ, কোলাহল কর, কিন্তু তোমরা ভগ্ন হইবে; হে দূরদেশীয় সকল লোক, কর্ণপাত কর; খড়্‌গ বাঁধ, কিন্তু তোমরা ভগ্ন হইবে, খড়্‌গ বাঁধ, কিন্তু তোমরা ভগ্ন হইবে,

যিরমিয় 33:3

তুমি আমাকে আহ্বান কর, আর আমি তোমাকে উত্তর দিব, এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব, যাহা তুমি জান না।

মালাখি 3:16

তখন, যাহারা সদাপ্রভুকে ভয় করিত, তাহারা পরস্পর আলাপ করিল, এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন; আর যাহারা সদাপ্রভুকে ভয় করিত, ও তাঁহার নাম ধ্যান করিত, তাহাদের জন্য তাঁহার সম্মুখে একখানি স্মরণার্থক পুস্তক লেখা হইল।

যোহন 18:6

তিনি যখন তাহাদিগকে বলিলেন, আমিই তিনি, তাহারা পিছাইয়া গেল, ও ভূমিতে পড়িল।

রোমীয় 8:31

এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে?

Interlinear

Choose Theme