ঐ ব্যক্তি আপন মিত্রদের বিরুদ্ধে হস্ত তুলিয়াছে, আপনার নিয়ম লঙ্ঘন করিয়াছে।
Cross references
তখন রাজা আপনার চতুর্দ্দিকে দণ্ডায়মান ধাবকগণকে কহিলেন, তোমরা ফিরিয়া দাঁড়াও, সদাপ্রভুর এই যাজকগণকে বধ কর; কেননা ইহারাও দায়ূদের সাহায্য করে, এবং তাহার পলায়নের কথা জানিয়াও আমার কর্ণগোচর করে নাই। কিন্তু সদাপ্রভুর যাজকদিগকে আক্রমণ করিবার জন্য হস্ত বিস্তার করিতে রাজার দাসগণ সম্মত হইল না।
দেখুন, আপনি অদ্য চাক্ষুষ দেখিতেছেন, অদ্য এই গুহার মধ্যে সদাপ্রভু আপনাকে আমার হস্তে সমর্পণ করিয়াছিলেন, এবং কেহ আপনাকে বধ করিবার পরামর্শ দিয়াছিল, কিন্তু আপনার উপরে আমার মমতা হইল, আমি কহিলাম, আমার প্রভুর বিরুদ্ধে হস্ত বিস্তার করিব না, কেননা তিনি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি।
পরে যিহূদার লোকেরা আসিয়া সেই স্থানে দায়ূদকে যিহূদার কুলের উপরে রাজপদে অভিষেক করিল। পরে যাবেশ-গিলিয়দের লোকেরা শৌলের কবর দিয়াছে, লোকে দায়ূদকে এই সংবাদ দিল।
এইরূপে ইস্রায়েলের প্রাচীনেরা সকলে হিব্রোণে রাজার নিকটে আসিলেন; তাহাতে দায়ূদ রাজা হিব্রোণে সদাপ্রভুর সাক্ষাতে তাঁহাদের সহিত নিয়ম করিলেন, এবং তাঁহারা ইস্রায়েলের উপরে দায়ূদকে রাজপদে অভিষেক করিলেন।
অবশালোম যোয়াবকে কহিল, দেখ, আমি তোমার কাছে লোক পাঠাইয়া এখানে আসিতে বলিয়াছিলাম, ফলতঃ রাজার কাছে এই কথা নিবেদন করিবার জন্য তোমাকে পাঠাইব বলিয়াছিলাম যে, ‘আমি গশূর হইতে কেন আসিলাম? সেই স্থানে থাকিলে আমার আরও ভাল হইত। এখন আমাকে রাজার মুখ দেখিতে দিউন, আর যদি আমাতে অপরাধ থাকে, তবে তিনি আমাকে বধ করুন।’
কিন্তু অবশালোম ইস্রায়েলের সমস্ত বংশের কাছে চর পাঠাইয়া বলিল, তূরীধ্বনি শুনিবামাত্র তোমরা বলিও, অবশালোম হিব্রোণে রাজা হইলেন।
সেই ব্যক্তি যোয়াবকে কহিল, আমি যদ্যপি সহস্র [শেকল] রৌপ্য এই করতলে পাইতাম, তথাপি রাজপুত্রের বিরুদ্ধে হস্ত বিস্তার করিতাম না; কেননা আমাদেরই কর্ণগোচরে রাজা আপনাকে, অবীশয়কে ও ইত্তয়কে এই আজ্ঞা দিয়াছিলেন, তোমরা যে কেহ হও, সেই যুবক অবশালোমের বিষয়ে সাবধান থাকিবে।
তাহারা অদ্য পর্য্যন্ত পূর্ব্বকার বিধান অনুসারে কর্ম্ম করিতেছে; তাহারা সদাপ্রভুকে ভয় করে না, নিজ নিজ বিধি ও শাসন অনুসারে আচরণ করে না, এবং সদাপ্রভু যাঁহার নাম ইস্রায়েল রাখিয়াছিলেন, সেই যাকোবের সন্তানগণকে দত্ত তাঁহার ব্যবস্থা ও আজ্ঞানুসারেও চলে না।
আমার সমস্ত শত্রু লজ্জিত ও বিহ্বল হইবে; তাহারা ফিরিয়া যাইবে, হঠাৎ লজ্জিত হইবে।
যদি আমি প্রণয়ীর অপকার করিয়া থাকি, (বরং যে অকারণে আমার বৈরী, তাহাকেও উদ্ধার করিয়াছি,)
আমি তাহার পক্ষে আমার দয়া চিরকাল রক্ষা করিব, আমার নিয়ম তাহার পক্ষে স্থির থাকিবে।
আমি আমার নিয়ম ব্যর্থ করিব না, আমার ওষ্ঠনির্গত বাক্য অন্যথা করিব না।
কিন্তু তুমিই পরিত্যাগ ও অগ্রাহ্য করিয়াছ, আপন অভিষিক্ত লোকের প্রতি ক্রুদ্ধ হইয়াছ।
তোমার সিংহাসন পূর্ব্বাবধি অটল; অনাদিকাল হইতে তুমি বিদ্যমান।
তাহারা আমার উপরে হিতের পরিবর্ত্তে অহিত, আমার প্রেমের পরিবর্ত্তে দ্বেষ রাখিয়াছে।
বহুকাল আমার প্রাণ এমন ব্যক্তির সহিত বাস করিয়াছে, যে সন্ধি ঘৃণা করে।
আমার পরামর্শ এই, তুমি রাজার আজ্ঞা পালন কর; ঈশ্বরের [সাক্ষাতে কৃত] শপথ প্রযুক্তই তাহা কর।
হে সদাপ্রভু, তোমার দৃষ্টি কি সত্যের প্রতি নয়? তুমি তাহাদিগকে প্রহার করিলেও তাহারা দুঃখার্ত্ত হইল না; তাহাদিগকে জীর্ণ করিলেও তাহারা শাসন গ্রহণ করিতে অস্বীকার করিল; তাহারা আপন আপন মুখ পাষাণ হইতেও কঠিন করিল; তাহারা ফিরিয়া আসিতে অস্বীকার করিল।
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য, যে রাজা তাহাকে রাজা করিল, যাহার শপথ সে তুচ্ছ করিল, ও যাহার নিয়ম সে ভঙ্গ করিল, সেই রাজার বাসস্থানে ও তাহারই নিকটে বাবিলের মধ্যে সে মরিবে।
তৎকালে হেরোদ রাজা মণ্ডলীর কয়েক জনের প্রতি উপদ্রব করিবার জন্য হস্তক্ষেপ করিলেন।