Home Bibles গীতসংহিতা 50:6 · বাংলা বাইবেল
গীতসংহিতা 50:6 · বাংলা বাইবেল

আর স্বর্গ তাঁহার ধর্ম্মশীলতা জ্ঞাত করিবে, কেননা ঈশ্বর স্বয়ং বিচারকর্ত্তা। সেলা।

Cross references

আদিপুস্তক 18:25

দুষ্টের সহিত ধার্ম্মিকের বিনাশ করা, এই প্রকার কর্ম্ম আপনা হইতে দূরে থাকুক; ধার্ম্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্ত্তা কি ন্যায়বিচার করিবেন না?

গীতসংহিতা 7:3

হে সদাপ্রভু, আমার ঈশ্বর, যদি আমি সেই কার্য্য করিয়া থাকি, যদি আমার করতলে অন্যায় লাগিয়া থাকে;

গীতসংহিতা 9:16

সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন; তিনি বিচার সাধন করিয়াছেন; দুষ্ট স্বহস্তের কর্ম্মপাশে বদ্ধ হইয়াছে। হিগায়োন। সেলা।

গীতসংহিতা 75:7

কিন্তু ঈশ্বরই বিচারকর্ত্তা; তিনি কাহাকে নত, কাহাকে বা উন্নত করেন।

গীতসংহিতা 89:5

হে সদাপ্রভু, স্বর্গ তোমার আশ্চর্য্য ক্রিয়ার, পবিত্রগণের সমাজে তোমার বিশ্বস্ততারও প্রশংসা করিবে।

গীতসংহিতা 97:6

স্বর্গ তাঁহার ধর্ম্মশীলতা প্রচার করিয়াছে, এবং সমস্ত জাতি তাঁহার গৌরব দেখিয়াছে।

যিশাইয় 33:22

কেননা সদাপ্রভু আমাদের বিচারকর্ত্তা, সদাপ্রভু আমাদের ব্যবস্থাপক, সদাপ্রভু আমাদের রাজা; তিনিই আমাদিগকে পরিত্রাণ করিবেন।

যোহন 5:22

কারণ পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারভার পুত্রকে দিয়াছেন,

রোমীয় 2:5

কিন্তু তোমার কঠিন ভাব এবং অপরিবর্ত্তনশীল চিত্ত অনুসারে তুমি আপনার জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছ, যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায়বিচার-প্রকাশের দিনে আসিবে;

রোমীয় 14:9

কারণ এই উদ্দেশে খ্রীষ্ট মরিলেন ও জীবিত হইলেন, যেন তিনি মৃত ও জীবিত উভয়েরই প্রভু হন।

২ করিন্থীয় 5:10

কারণ আমাদের সকলকেই খ্রীষ্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য্য হউক, কি অসৎকার্য্য হউক, প্রত্যেক জন আপনার কৃত কার্য্য অনুসারে দেহ দ্বারা উপার্জ্জিত ফল পায়।

প্রকাশিত বাক্য 16:5

তখন আমি জলসমূহের দূতের এই বাণী শুনিলাম, হে সাধু, তুমি আছ ও তুমি ছিলে, তুমি ন্যায়পরায়ণ, কারণ এরূপ বিচারাজ্ঞা করিয়াছ;

প্রকাশিত বাক্য 19:2

কেননা তাঁহার বিচারাজ্ঞা সকল সত্য ও ন্যায্য; কারণ যে মহাবেশ্যা আপন বেশ্যাক্রিয়া দ্বারা পৃথিবীকে ভ্রষ্ট করিত, তিনি তাহার বিচার করিয়াছেন, তাহার হস্ত হইতে আপন দাসগণের রক্তপাতের পরিশোধ লইয়াছেন।

প্রকাশিত বাক্য 20:11

পরে আমি “এক বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসন ও যিনি তাহার উপরে বসিয়া আছেন,” তাঁহাকে দেখিতে পাইলাম; তাঁহার সম্মুখ হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল; “তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না”।

Interlinear

Choose Theme