Home Bibles গীতসংহিতা 42:9 · বাংলা বাইবেল
গীতসংহিতা 42:9 · বাংলা বাইবেল

আমি আপন শৈলস্বরূপ ঈশ্বরকে বলিব, কেন আমাকে ভুলিয়া গিয়াছ? আমি কেন শত্রুর দৌরাত্ম্যে বিষণ্ণ হইয়া বেড়াইতেছি?

Cross references

ইয়োব 30:26

আমি মঙ্গলের অপেক্ষা করিলে অমঙ্গল ঘটিল, দীপ্তির প্রতীক্ষা করিলে অন্ধকার আসিল।

গীতসংহিতা 13:1

কত কাল, সদাপ্রভু, আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে? কত কাল আমা হইতে তোমার মুখ লুক্কায়িত রাখিবে?

গীতসংহিতা 18:2

সদাপ্রভু মম শৈল, মম দুর্গ, ও মম রক্ষাকর্ত্তা, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল, আমি তাঁহার শরণাগত; মম ঢাল, মম ত্রাণশৃঙ্গ, মম উচ্চদুর্গ।

গীতসংহিতা 22:1

ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আমার রক্ষা হইতে ও আমার আর্ত্তনাদের উক্তি হইতে কেন দূরে থাক?

গীতসংহিতা 28:1

সদাপ্রভু, আমি তোমাকে ডাকিতেছি; আমার শৈল, আমার প্রতি বধির হইও না; পাছে, যদি তুমি আমার প্রতি নীরব হও, আমি গর্ত্তগামীদের তুল্য হইয়া পড়ি।

গীতসংহিতা 38:6

আমি কুব্জ হইয়াছি, অত্যন্ত নুইয়া পড়িয়াছি, আমি সমস্ত দিন বিষণ্ণ হইয়া বেড়াইতেছি।

গীতসংহিতা 43:2

কেননা তুমিই আমার দুর্গস্বরূপ ঈশ্বর; কেন আমাকে ত্যাগ করিয়াছ? আমি কেন শত্রুর দৌরাত্ম্যে বিষণ্ণ হইয়া বেড়াইতেছি?

গীতসংহিতা 44:23

জাগ্রৎ হও, হে প্রভু, কেন নিদ্রা যাও? উঠ; চিরকালের নিমিত্ত ত্যাগ করিও না।

গীতসংহিতা 55:3

শত্রুর রব হেতু, দুর্জ্জনের অত্যাচার হেতু; কেননা তাহারা আমাতে অধর্ম্ম আরোপ করে, ক্রোধে আমাকে তাড়না করে।

গীতসংহিতা 62:2

কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ; তিনি মম উচ্চদুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না।

গীতসংহিতা 62:6

কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ; তিনি মম উচ্চদুর্গ, আমি বিচলিত হইব না।

গীতসংহিতা 77:9

ঈশ্বর কি প্রসন্ন হইতে ভুলিয়া গিয়াছেন? তিনি ক্রোধে কি আপন করুণা রুদ্ধ করিয়াছেন? সেলা।

গীতসংহিতা 78:35

তাহাদের স্মরণ হইল, ঈশ্বর তাহাদের শৈল, পরাৎপর ঈশ্বর তাহাদের মুক্তিদাতা।

গীতসংহিতা 88:9

আমার চক্ষু দুঃখে নিস্তেজ হইয়াছে, আমি প্রতিদিন তোমাকে ডাকিয়াছি, হে সদাপ্রভু, তোমার দিকে অঞ্জলি প্রসারণ করিয়াছি।

গীতসংহিতা 92:3

দশতন্ত্রী ও নেবলযন্ত্র সহকারে, গম্ভীর বীণা-ধ্বনি সহকারে।

উপদেশক 4:1

পরে আমি ফিরিয়া, সূর্য্যের নীচে যে সকল উপদ্রব হয়, তাহা নিরীক্ষণ করিতে লাগিলাম। আর দেখ, উপদ্রুত লোকদের অশ্রুপাত হইতেছে, কিন্তু তাহাদের সান্ত্বনাকারী কেহ নাই; উপদ্রবী লোকদের হস্তে বল আছে, কিন্তু উপদ্রুত লোকদের সান্ত্বনাকারী কেহ নাই।

যিশাইয় 40:27

যে যাকোব, তুমি কেন কহিতেছ, হে ইস্রায়েল, কেন তুমি বলিতেছ, আমার পথ সদাপ্রভু হইতে লুক্কায়িত, আমার বিচার আমার ঈশ্বর হইতে সরিয়া গিয়াছে? তুমি কি জ্ঞাত হও নাই?

যিশাইয় 49:15

স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না।

বিলাপগাথা 5:1

হে সদাপ্রভু, আমাদের প্রতি যাহা ঘটিয়াছে, স্মরণ কর, দৃষ্টিপাত কর, আমাদের অপমান দেখ।

Interlinear

Choose Theme