Home Bibles গীতসংহিতা 38:5 · বাংলা বাইবেল
গীতসংহিতা 38:5 · বাংলা বাইবেল

আমার ক্ষত সকল দুর্গন্ধ ও গলিত হইয়াছে, আমার অজ্ঞানতা প্রযুক্তই হইয়াছে।

Cross references

এজরা 9:6

আর কহিলাম, হে আমার ঈশ্বর, আমি তোমার দিকে মুখ তুলিতে লজ্জিত ও বিষণ্ণ, কেননা হে আমার ঈশ্বর, আমাদের অপরাধ বহুল হইয়া আমাদের মস্তকের ঊর্দ্ধে উঠিয়াছে, ও আমাদের দোষ বৃদ্ধি পাইয়া গগনস্পর্শী হইয়াছে।

গীতসংহিতা 32:3

আমি যখন চুপ করিয়াছিলাম, আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্ত্তনাদ করিতেছিলাম।

গীতসংহিতা 38:7

কেননা আমার কটিদেশে জ্বালা ধরিয়াছে, আমার মাংসে কিছু স্বাস্থ্য নাই।

গীতসংহিতা 40:13

সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে উদ্ধার কর, সদাপ্রভু, আমার সাহায্য করিতে সত্বর হও।

গীতসংহিতা 65:4

ধন্য সেই, যাহাকে তুমি মনোনীত করিয়া নিকটে আন, সে তোমার প্রাঙ্গণে বাস করিবে; আমরা পরিতৃপ্ত হইব, তোমার গৃহের উত্তম দ্রব্যে, তোমার পবিত্র মন্দিরের উত্তম দ্রব্যে।

গীতসংহিতা 69:5

হে ঈশ্বর, তুমি আমার মূঢ়তা জ্ঞাত আছ; আমার দোষ সকল তোমা হইতে গুপ্ত নয়।

যিশাইয় 1:5

তোমরা আর কেন প্রহারিত হইবে? হইলে অধিক বিদ্রোহাচরণ করিবে; সমুদয় মস্তক ব্যথিত ও সমুদয় হৃদয় দুর্ব্বল হইয়াছে।

যিরমিয় 8:22

গিলিয়দে কি তরুসার নাই? সেখানে কি চিকিৎসক নাই? তবে আমার জাতির কন্যা কেন স্বাস্থ্য লাভ করে নাই?

Interlinear

Choose Theme