Home Bibles গীতসংহিতা 38:22 · বাংলা বাইবেল
গীতসংহিতা 38:22 · বাংলা বাইবেল

হে প্রভু, আমার পরিত্রাণ, তুমি আমার সাহায্য করিতে সত্বর হও।

Cross references

গীতসংহিতা 22:12

অনেক বৃষ আমাকে বেষ্টন করিয়াছে, বাশনের বলবান বলদেরা আমাকে ঘেরিয়াছে।

গীতসংহিতা 27:1

সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব? সদাপ্রভু আমার জীবন-দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব?

গীতসংহিতা 40:13

সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে উদ্ধার কর, সদাপ্রভু, আমার সাহায্য করিতে সত্বর হও।

গীতসংহিতা 40:17

আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন; তুমি আমার সহায় ও আমার নিস্তার কর্ত্তা; হে আমার ঈশ্বর, বিলম্ব করিও না।

গীতসংহিতা 62:2

কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ; তিনি মম উচ্চদুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না।

গীতসংহিতা 62:6

কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ; তিনি মম উচ্চদুর্গ, আমি বিচলিত হইব না।

গীতসংহিতা 70:1

হে ঈশ্বর, আমার উদ্ধারার্থে [ত্বরা কর]; হে সদাপ্রভু, আমার সাহায্য করিতে ত্বরা কর।

গীতসংহিতা 70:5

কিন্তু আমি দুঃখী ও দরিদ্র; হে ঈশ্বর, আমার পক্ষে ত্বরা কর; তুমিই আমার সহায় ও আমার নিস্তারকর্ত্তা; হে সদাপ্রভু, বিলম্ব করিও না।

গীতসংহিতা 71:12

হে ঈশ্বর, আমা হইতে দূরবর্ত্তী হইও না; আমার ঈশ্বর, আমার সাহায্য করিতে ত্বরা কর।

গীতসংহিতা 141:1

হে সদাপ্রভু, আমি তোমাকে ডাকিয়াছি, আমার পক্ষে ত্বরা কর; আমি তোমাকে ডাকিলে আমার রবে কর্ণপাত কর।

যিশাইয় 12:2

দেখ, ঈশ্বর আমার পরিত্রাণ; আমি সাহস করিব, ভীত হইব না; কেননা সদাপ্রভু যিহোবা আমার বল ও গান; তিনি আমার পরিত্রাণ হইয়াছেন।

Interlinear

Choose Theme