উদ্ধার কর আমার প্রাণ খড়্গ হইতে, আমার একমাত্র [আত্মা] কুকুরের হস্ত হইতে।
Cross references
হে সদাপ্রভু, আমার ঈশ্বর, যদি আমি সেই কার্য্য করিয়া থাকি, যদি আমার করতলে অন্যায় লাগিয়া থাকে;
হে সদাপ্রভু, উঠ, তাহাকে প্রতিরোধ কর, তাহাকে পাড়িয়া ফেল, তোমার খড়্গ দ্বারা দুষ্ট লোক হইতে আমার প্রাণ বাঁচাও।
হে প্রভু, তুমি কত কাল দেখিবে? রক্ষা কর আমার প্রাণ তাহাদের ধ্বংস হইতে, আমার একমাত্র [আত্মা] সিংহগণ হইতে।
তাহারা সকলেই লজ্জিত ও হতাশ হউক, যাহারা সংহার করিতে আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা ফিরিয়া যাউক, অপমানিত হউক, যাহারা আমার বিপদে প্রীত হয়।
নিকটে আসিয়া আমার প্রাণ মুক্ত কর; আমার শত্রুগণহেতু আমাকে নিষ্ক্রয় কর।
যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা লজ্জিত ও হতাশ হউক; যাহারা আমার বিপদে প্রীত হয়, তাহারা ফিরিয়া যাউক, অপমানিত হউক।
হে খড়্গ, তুমি আমার পালকের, আমার সজাতীয় পুরুষের বিরুদ্ধে জাগ্রৎ হও, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন; পালককে আঘাত কর, তাহাতে পালের মেষেরা ছড়াইয়া পড়িবে; আর আমি ক্ষুদ্রগণের প্রতি আপন হস্ত ফিরাইব।