যিনি স্বর্গে উপবিষ্ট, তিনি হাস্য করিবেন; প্রভু তাহাদিগকে বিদ্রূপ করিবেন।
Cross references
সদাপ্রভু তাহার বিষয়ে যে কথা বলিয়াছেন, তাহা এই, অনূঢ়া সিয়োন-কন্যা তোমাকে তুচ্ছ করিতেছে ও তোমাকে পরিহাস করিতেছে; যিরূশালেম-কন্যা তোমার দিকে মাথা নাড়িতেছে।
সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন; সদাপ্রভু, তাঁহার সিংহাসন স্বর্গে; তাঁহার চক্ষু নিরীক্ষণ করিতেছে, তাঁহার চক্ষুর পাতা মনুষ্য-সন্তানদের পরীক্ষা করিতেছে।
প্রভু তাহাকে উপহাস করিবেন, কেননা তিনি দেখেন, তাহার দিন আসিতেছে। দুষ্টেরা খড়্গ নিষ্কোষ ও ধনুক আকর্ষণ করিয়াছে,
ভয়শূন্য স্থানে তাহারা বড়ই ভয় পাইল; কেননা যাহারা তোমাকে অবরোধ করে, ঈশ্বর তাহাদের অস্থি ছড়াইয়া ফেলিলেন, তুমি তাহাদিগকে লজ্জা দিয়াছ, কারণ ঈশ্বর তাহাদিগকে অগ্রাহ্য করিয়াছেন।
কিন্তু, সদাপ্রভু! তুমি তাহাদিগকে পরিহাস করিবে, তুমি সমস্ত জাতিকে বিদ্রূপ করিবে।
হে আমার বল, আমি তোমার অপেক্ষা করিব; কেননা ঈশ্বর আমার উচ্চদুর্গ।
যিনি আদিকালীয় স্বর্গের স্বর্গ দিয়া রথারোহণে গমন করেন; দেখ, তিনি আপন রব, পরাক্রান্ত রব ছাড়েন।
আমাদের ঈশ্বর ত স্বর্গে থাকেন; তিনি যাহা ইচ্ছা করিয়াছেন, তাহাই করিয়াছেন।
আমি তোমার দিকে চক্ষু তুলি, তুমিই স্বর্গে সমাসীন।
এজন্য তোমাদের বিপদে আমিও হাসিব, তোমাদের ভয় উপস্থিত হইলে পরিহাস করিব;
তিনিই পৃথিবীর সীমাচক্রের উপরে উপবিষ্ট; তন্নিবাসিগণ ফড়িঙ্গস্বরূপ; তিনি চন্দ্রাতপের ন্যায় আকাশমণ্ডল বিস্তার করেন, বাসতাম্বুর ন্যায় তাহা টাঙ্গাইয়া দেন।
কেননা যিনি উচ্চ ও উন্নত, যিনি অনন্তকালনিবাসী, যাঁহার নাম “পবিত্র”, তিনি এই কথা কহেন, আমি ঊর্দ্ধলোকে ও পবিত্র স্থানে বাস করি, চূর্ণ ও নম্রাত্মা মনুষ্যের সঙ্গেও বাস করি, যেন নম্রদিগের আত্মাকে সঞ্জীবিত করি ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি।
সদাপ্রভু এই কথা কহেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ; তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্ম্মাণ করিবে? আমার বিশ্রাম স্থান কোন্ স্থান?