কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছ; যাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছিল, তাহাদিগকে তুমি আমার অধীনে নত করিয়াছ।
Cross references
কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছ, যাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছিল, তাহাদিগকে তুমি আমার অধীনে নত করিয়াছ।
তোমাদের ঈশ্বর সদাপ্রভু কি তোমাদের সহবর্ত্তী নহেন? তিনি কি সর্ব্বদিকে তোমাদিগকে বিশ্রাম দেন নাই? তিনি ত দেশনিবাসী লোকদিগকে আমার হাতে দিয়াছেন, এবং সদাপ্রভুর ও তাঁহার প্রজাবৃন্দের সম্মুখে দেশ বশীভূত রহিয়াছে।
ঈশ্বর বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছেন। তিনি আমার পথ সিদ্ধ করিয়াছেন।
দুষ্টতা দুর্জ্জনকে সংহার করিবে, ধার্ম্মিকের বিদ্বেষিগণ দোষীকৃত হইবে।
ঈশ্বরকে বল, তোমার কর্ম্ম সকল কি ভয়াবহ! তোমার পরাক্রমের মহত্ত্বে তোমার শত্রুগণ তোমার কর্ত্তৃত্ব স্বীকার করিবে।
কিন্তু যে আমার বিরুদ্ধে পাপ করে, সে আপন প্রাণের অনিষ্ট করে; যে সকল লোক আমাকে দ্বেষ করে, তাহারা মৃত্যুকে ভালবাসে।
সদাপ্রভু এই কথা কহেন, মিসরের উপার্জ্জিত সম্পত্তি ও কূশের বাণিজ্যের লভ্য এবং দীর্ঘকায় সবায়ীয়গণ তোমার কাছে আসিবে, তাহারা তোমারই হইবে; তাহারা তোমার পশ্চাদগামী হইবে; শৃঙ্খলে বদ্ধ হইয়া আসিবে; আর তোমার কাছে প্রণিপাত করিয়া এই নিবেদন করিবে, ‘তোমারই মধ্যে ঈশ্বর আছেন, আর কেহ নয়, আর কোন ঈশ্বর নাই।’
লোকে ঘাড় ধরিয়া আমাদিগকে তাড়না করে, আমরা পরিশ্রান্ত, কিছুই বিশ্রাম পাই না।
আর আমি বাবিল-রাজের বাহু বলবান করিব, ও তাহারই হস্তে আমার খড়্গ দিব; কিন্তু ফরৌণের বাহু ভাঙ্গিয়া ফেলিব, তাহাতে সে উহার সাক্ষাতে আহত লোকের কাতরোক্তির মত কাতরোক্তি করিবে।
যে আমাকে দ্বেষ করে, সে আমার পিতাকেও দ্বেষ করে।
কেননা যাবৎ তিনি “সমস্ত শত্রুকে তাঁহার পদতলে না রাখিবেন,” তাঁহাকে রাজত্ব করিতেই হইবে।
আর তিনি সমস্তই তাঁহার চরণের নীচে বশীভূত করিলেন, এবং তাঁহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন;
তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন, যে কার্য্যসাধক-শক্তিতে তিনি সকলই আপনার বশীভূত করিতে পারেন, তাহারই গুণে করিবেন।